কক্সবাজার

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

টেকনাফে ইয়াবা উদ্ধার

ইয়াবা পাচার মামলায় রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে কক্সবাজার যুগ্ন জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

রহমত উল্লাহ মিয়ানমারের মংডুর জলিল আহমদের ছেলে।

২০১৬ সালে টেকনাফ সদরের নাফ নদীর মোহনা থেকে রহমত উল্লাহকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক করে বিজিবি। সেই মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

বিষয়:ইয়াবা পাচার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…