চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ‘ইয়ং লিডারশিপ প্রোগ্রাম’ এর ৬ বিজয়ীর হাতে উচ্চ শিক্ষার জন্য লন্ডন ও মালয়েশিয়া যাওয়ার টিকেট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা মানসম্মত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে আরো উন্নত করতে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
এবারের ইয়ং লিডারশিপ প্রোগ্রাম- ওয়াই এল পিতে অংশ নিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ৩ হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষা দেয়। ধাপে ধাপে বাছাই হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় ৪২ জন। সব শেষে উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য ৬ জন নির্বাচিত হন।
বিজয়ী প্রথম ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থীর হাতে চ্যানেল আইয়ে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রথম ৬ জনকে দেওয়া হয় বিমানের টিকিট। আর বাকি ৩ জনকে বিশেষ উপহার।
বিজয়ীরাও ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিয়ে বাংলাদেশের কল্যাণে কাজ করার কথা বলেন। আর আয়োজকরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মানসম্মত কারিগরি ও বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা দেওয়া হলে এ দেশকে কেউ পিছিয়ে রাখতে পারবে না।
উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া ৬ শিক্ষার্থীর সকল খরচ বহন করবে চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







