চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি নিজেই কি নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারে?

সোমা ইসলামসোমা ইসলাম
২:৪৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
রাজনীতি
A A
ভোটার

জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনই যেহেতু প্রশাসনিক সব ক্ষমতার অধিকারী হয় তাই প্রয়োজনে তারাই কি নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারে?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার পর নির্বাচন কমিশনের কাছে এ প্রশ্ন রাখা হলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একটু থেমে বলেন: হ্যাঁ।

কেন নির্বাচন কমিশন নিজেই সরকারের দায়িত্ব পালনে সক্ষম হতে পারে তার ব্যাখ্যায় তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সকল প্রশাসনিক ক্ষমতার কর্তৃত্ব পায়।

তবে, নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে সিইসি বলেন, তারা এটা নিয়ে ভাবছেন না। নির্বাচনের সময় যে সরকারই থাকুক না কেন ইসি’র দায়িত্ব নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।

‘নির্বাচনের সময় যে সরকারই থাকুক না কেন আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষম, বলে উল্লেখ করের প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনকালীন সরকার রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসি সবকিছু করতে পারে। তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশে সরকার কোনো ব্যাঘাত সৃষ্টি করলে সাংবিধানিকভাবে তা মোকাবেলার প্রক্রিয়াও আছে।

Reneta

নির্বাচন কমিশনকে সাংবিধানিক বাধ্যবাধকতায় ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সে লক্ষ্যে ৭টি বিষয়কে অন্তর্ভুক্ত করে ১৫ পৃষ্ঠার রোডম্যাপ প্রকাশ করেছে ইসি।

সকালে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণার পর সিইসি বলেন, সকলের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। তবে প্রভাবমুক্তভাবেই নির্বাচন করার অঙ্গীকার কমিশনের।

কয়েকটি নিবন্ধিত দলের বৈঠক বা চা-চক্রে পুলিশের বাধা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক গতিবিধি নিয়ন্ত্রণ করা ইসি’র এখতিয়ার নয়। তবে তফসিল ঘোষণার পর সব ক্ষমতাই ইসি’র নিয়ন্ত্রণে থাকবে।

শুধু রাজনৈতিক দল কিংবা নাগরিক সমাজ নয়, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সাথেও বৈঠক করবে ইসি।

রোডম্যাপকে সফল করতে সকলের সহযোগিতা চেয়ে সিইসি জানিয়েছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ প্রভাবমুক্ত রাখতে সরকারের সহযোগিতাও চাইবে ইসি।

সিইসি জানান, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে কি হবে না– সে বিষয়ে আলোচনার দরজা এখনও বন্ধ হয়নি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন করা যাবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশননির্বাচনী রোডম্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে নতুন ভ্রমণ প্যাকেজ চালু

জুলাই ১১, ২০২৬

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা বাড়ল

জুলাই ১১, ২০২৬

হালান্ড ‘একটা যন্ত্র, একটা দানব’

জুলাই ১১, ২০২৬

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT