ইসির দায়িত্ব পালনে ব্যাঘাত হলে দায়ভার বিএনপির: কাদের

একজন বাংলাদেশি সংসদ সদস্য, formal পোশাক পরা, সংসদে বসে, পেছনে কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি হলে বিএনপিকে সকল দায়ভার নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার এক বিবৃতিতে বর্তমান নির্বাচন কমিশন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে গঠিত সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো। খেলায় কোনো দল খারাপ খেললে অনেক ক্ষেত্রে তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সেরকম।
বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের যে মন্তব্য, তা দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী।
তিনি বিবৃতিতে বিএনপি নেতাদের উদ্দেশে আরও বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনী মাঠে অংশগ্রহণ না করায় বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অপকৌশল গ্রহণ করায় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোন ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার সকল দায়ভার বিএনপিকেই নিতে হবে।






