বিএনপিসহ ২০ দলীয় জোটের সঙ্গে কোন সম্পর্ক নেই: ইসলামী ঐক্যজোট

২০ দলীয় জোটের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে ইসলামী ঐক্যজোট
বিএনপিসহ ২০ দলীয় জোটের সঙ্গে নিজেদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এ কথা জানান।
নেতারা বলেন, আগামী নির্বাচনের আগে অন্যান্য ইসলামীক দলগুলোর সঙ্গে জোট গঠন করবে ইসলামী ঐক্যজোট। তারা অভিযোগ করেছেন, গতবারের মতো এবারও তত্ত্বাবধায়ক সরকারের নামে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামি ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






