ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন এক সপ্তাহ পার না হতেই বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আদালত বলেছেন, মেডিক্যাল রিপোর্ট না দেখে জামিন দিয়ে ভুল করেছেন বিচারিক আদালতের বিচারক। এজন্য বিচারককে সতর্ক করেন হাইকোর্ট।








