আন্তর্জাতিক

ইরানে হামলার অনুমোদন দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তীব্র ভাষায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প একটি প্রেস কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার ব্যাকড্রপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটিই দেখতে অপেক্ষা করছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি (ইরানে) হামলা করতে পারি, আবার নাও করতে পারি”। তিনি আবারও ইরানের প্রতি “নিঃশর্ত আত্মসমর্পণের” দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে— সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে।”

অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব।

বিষয়:ইসরাইল-ইরান সংঘাত ইসরায়েল-ইরান সংঘাত ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…