চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের মেয়েদের স্বপ্নের ঘোর যেন কাটছেই না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হাতে পতাকা, গালেও আঁকা। চার দশক পর এ এক অদ্ভুত শিহরণ জাগানিয়া দৃশ্য তেহরানের আজাদি স্টেডিয়ামে। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারির এক পাশে চার হাজারের মতো নারী, যারা ইরানের কড়া বিধি-নিষেধের দেয়াল ভেঙে বৃহস্পতিবার সমর্থন দিতে এসেছিলেন প্রিয় দলকে।

টিকিটের জন্য আবেদন পড়েছিল হাজার, হাজার। অনলাইনে ছাড়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে নির্ধারিত সব টিকিট। ভাগ্যবতী যারা খেলা দেখতে পেয়েছেন তারা যেন প্রস্তুত হয়েই এসেছিলেন। লাল, সবুজ আর সাদা পোশাকের জার্সিও ছিল অনেকের গায়ে। উৎসবমুখর পরিবেশে এই নারীরা সমর্থন যুগিয়েছেন কম্বোডিয়ার বিপক্ষে নিজ দেশ ইরানকে।

‘আমরা খুব খুশি। অবশেষে আমরা স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারলাম। এ অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।’ বক্তব্যটা জারা পাশেই নামের এক নারীর, যিনি তার ২৯ বছরের জীবনে শুধু টিভিতেই খেলা দেখেছেন।

প্রথমবার গ্যালারিতে বসে পুরুষদের খেলা দেখে জারার ভাষ্য, ‘যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই মাঠে খেলা দেখতে না পারার জন্য আফসোস করেছি। আজ সেই আফসোস নেই বললেই চলে।’

১৯৮১ সাল থেকে পুরুষদের ম্যাচে ইরানের নারীদের প্রবেশ নিষেধ। মাঠে নারীদের প্রবেশের এই নিষেধাজ্ঞা যদিও আইনে লিখিত নেই। গত বছর তেহরানের একটি মাঠে বিশ্বকাপ বাছাই দেখার জন্য সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।

Reneta

তবে গত মাসে সাহার ছদ্মনামের এক নারী ফুটবল ভক্তের নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির পর আবারও উত্তাল হয়ে ওঠে ইরান। নড়েচড়ে বসে খেলাটির আন্তর্জাতিক অভিভাবক ফিফা। প্রিয় দল এস্তেঘলাল অফ তেহরানের খেলা দেখতে গিয়ে গত মার্চে পুরুষের বেশে মাঠে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েন ওই তরুণী। পরে তিন দিনের জেল দেয়া হয় তাকে।

জামিনে মুক্তি দেয়া হলেও তরুণীর মামলার রায় পেতে ছয় মাস সময় লেগে যায়। কিন্তু তিনি যখন আদালতে যান তখন পারিবারিক কাজের কারণে বিচারক কোর্ট মুলতবি করে দেন।

এরপর আবারও তিনি তার মোবাইল ফোন আনতে আদালতে যান। গণমাধ্যমগুলো জানিয়েছে, সেদিন তিনি আদালতে গেলে কেউ বলছিলেন যে, দোষী প্রমাণিত হলে তাকে ছয় সপ্তাহ থেকে দুই বছরের জেল দেয়া হতে পারে।

ওই তরণী সেই কথা শুনে আদালত প্রাঙ্গণেই নিজ শরীরে আগুন দেন। পরে হাসপাতালে এক সপ্তাহ জীবনযুদ্ধে লড়ে তার মৃত্যু হয়।

সাহারের ওই ঘটনা সারাবিশ্বে থাকা ইরানিরা গুরুত্ব সহকারে নেয়। তার প্রিয় দলের নীল রংয়ের সাথে সামঞ্জস্য রেখে ইরানিরা হ্যাশট্যাগ ‘ব্লু গার্ল’ শব্দের প্রচলন ঘটায়। নড়েচড়ে বসে ফিফা। ফুটবল মাঠে নারীদের প্রবেশ বন্ধ করে রাখায় ইরানকে নিষিদ্ধ করারও হুমকি দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে।

ফিফার হুমকি কাজে দিয়েছে। কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নারীদের জন্য বাধা তুলে নেয় ইরানি কর্তৃপক্ষ। তবে আসনসংখ্যা ছিল সীমিত। ৪,৬০০ এর মতো টিকিট ছাড়া হয়েছিল মেয়েদের জন্য। নারী দর্শকদের জন্য বরাদ্দ করা হয় আলাদা গ্যালারিও।

যারা মাঠে যেয়ে খেলা দেখতে পেরেছেন, তারা নিজেদের ভাগ্যবানই ভাবছেন। গ্যালারিতে নারী দর্শকদের উপস্থিতি, ঐতিহাসিক ক্ষণ, যেন উজ্জীবিত হয়ে ওঠেন ইরানের খেলোয়াড়রাও। তারা কম্বোডিয়াকে ভাসিয়েছেন গোলবন্যায়। ইরান জিতেছে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের জাত চিনতে পেরেছেন টাইগার!

পরবর্তী

আবরার হত্যাকাণ্ড: আরেক আসামি মাজেদুল গ্রেপ্তার

পরবর্তী

আবরার হত্যাকাণ্ড: আরেক আসামি মাজেদুল গ্রেপ্তার

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT