বিনোদন

ইরফানের হাতের পুতুল সাফা!

চ্যানেল আই অনলাইন এর নতুন গান দুর্গোৎসবের জন্য সাফা ও ইরফান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর নতুন গান দুর্গোৎসবের জন্য সাফা ও ইরফান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরফান সাজ্জাদ পুরোদস্তুর একজন ব্যবসায়ী। খিটখিটে মেজাজ তার। আড়তের কর্মচারি থেকে শুরু করে ঘরের বউ সাফা কবির, তার সাথেও একই রকম বাজে ব্যবহার করে। সব সময় ধমক আর কড়া শাসনের উপর রাখে। বিশেষ করে সাফা কবির যেন তার হাতের পুতুল!

তিন বছরের বিবাহিত জীবনে স্বামীর ঘরে সব সময় আতঙ্কে থাকে সাফা। কিন্তু একদিন সাফার জীবনে ঘটে উল্টো ঘটনা। বদ মেজাজি স্বামী ইরফানকে উচিত শিক্ষা দিতে বান্ধবীর পরামর্শে লোভ দেখিয়ে স্বামীর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় সাফা। ধন সম্পত্তির দলিল পুঁজি করে ইরফানকে বশে আনে সে। তিন বছর ধরে যে অত্যাচার সহ্য করে সাফা, বিভিন্নভাবে তার বদলা নেয় সে।

কিন্তু ইরফান কেন এমন আচরণ করে? তার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এক ট্র্যাজিক ঘটনা। নাটকের গল্পে উঠে আসে ইরফানের বাবা-মায়ের জটিল সম্পর্কের কথা। পুরো নাটকে যেখানে ইরফানের আচরণে তার প্রতি ক্ষুব্ধ হয় দর্শক, শেষ মুহূর্তে এসে সেই ইরফানের অতীত জীবনের কারণেই মায়া জন্মে।

কী ঘটে ছিলো ইরফানের অতীত জীবনে, যে কারণে এমন বদ মেজাজি হয়ে উঠলো সে? জানতে হলে দেখতে হবে ইরফান সাজ্জাদ ও সাফা কবির অভিনীত চ্যানেল আইয়ের টেলিফিল্ম ‘দুর্ঘটনা কবলিত স্বামী’।

টেলিছবিটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। ১২ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় দেখানোর পর এটি মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। একদিনের কম সময়ে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি দর্শক টেলিছবিটি দেখেছেন, এবং প্রশংসা করছেন।

বিষয়:ইউটিউব ইরফান সাজ্জাদ চ্যানেল আই নাটক পুতুল সাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…