ক্রিকেট

ইমামের চোটে ফখরের সাদা পোশাকে সুযোগ

ইমামের চোটে ফখরের সাদা পোশাকে সুযোগ

ইমাম-উল হকের ইনজুরির কারণে টেস্ট অভিষেকের সুযোগ পাচ্ছেন ফখর জামান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইমামের জায়গায় ফখরের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুদলের দ্বিতীয় টেস্ট শুরু ১৬ অক্টোবর।

প্রথম একাদশে জায়গা পেলে সাদা পোশাকে এটি হবে ফখরের প্রথম ম্যাচ। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেও সাদা পোশাকে সুযোগ পাননি তিনি। শুধু টেস্টেই সুযোগ নয়, হতাশাজনক এশিয়া কাপ কাটানোর পর নিজেকে ফিরে পাওয়ারও সুযোগ পাচ্ছেন বাঁহাতি এ ওপেনার।

দুবাইতে প্রথম টেস্টে আঙুলে চোট পান ইমাম। অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। প্রথম টেস্টে দারুণ ব্যাট করেছেন ইমাম। দুই ইনিংসে ৭৬ ও ৪৬ রান করেন তিনি।

দুবাই টেস্টে অনেকটা পিছিয়ে থাকার পরও পাকিস্তানকে হতাশ করে শেষ পর্যন্ত ড্র করে অস্ট্রেলিয়া।

বিষয়:ইমাম-উল-হক ফখর জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…