চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান এইচ সরকারের ওপর ছাত্রলীগের ‘হামলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপত্র ইমরান এইচ সরকারসহ তার কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে জামিন পাওয়ার পর তাদের ‍ওপর এই হামলা চালানো হয়।

ইমরান এইচ সরকার এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, হয়রানিমূলক ও মিথ্যা মামলায় কোন আদালত থেকে আমি কোন নথিপত্র পাইনি। তারপরেও শুধু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে আদালতে হাজির হওয়ায় আদালত আমাদেরকে জামিন দিয়েছেন। কিন্তু জামিন নিয়ে বের হওয়া মাত্র একদল সন্ত্রাসী আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়।

Banglabid

আদালত প্রাঙ্গণে এমন হামলার ঘটনায় ইমরান ক্ষোভ জানিয়ে বলেন, রাস্তায় প্রতিবাদ করলে মামলা হবে, আদালতে আসলে হামলা হবে, একটি সভ্য দেশে এসব বিষয় মেনে নেয়া যায় না। মানুষ এখন কোথাও নিরাপদ নয়।

তিনি বলেন, যারা আমার নামে মামলা করেছে,আজ তারাই আমার ওপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে শাহবাগে রোববার বিকেল ৫টায় গণজাগরণ মঞ্চ প্রতিবাদ সমাবেশ করবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলের অভিযোগে গত ৩১ মে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার।

Reneta

এছাড়া একই অভিযোগে ছাত্রলীগের সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT