চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের নতুন ছবি ‘আকবর’, পরিচালক সৈকত নাসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্রে উঠে আসছে রাজধানীর গ্যাং কালচার। এ শহরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই! তিনি হলেন ‘আকবর’।

এমন ট্যাগলাইনে নতুন ছবি ‘আকবর’-এ অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। তার ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।

‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরষ্কার, শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াসহ সব মিলিয়ে চিত্রনায়ক ইমনের এখন সুসময়। আর এই সময়েই তিনি জানালেন নতুন খবর।

বললেন, ‘আকবার’ সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।

‘দেশা দ্য লিডার’ বানিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া নির্মাতা নির্মাতা সৈকত নাসির বলেন, ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি। সিনেমার সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার উত্থান দেখাবো এ ছবিতে। থাকবে শহরের অন্তরালের কিছু গল্প।

Reneta

ইমনের বিপরীতে এই সিনেমায় নায়িকা চূড়ান্ত হলেও নামটা চমক হিসেবে রাখতে চাইলেন নির্মাতা সৈকত। বললেন, ১২ জানুয়ারি সিনেমার মহরত এবং ১৫ জানুয়ারি ২০২০ সিনেমার শুটিং শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইমনঢাকাদেশা দ্য লিডারলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT