চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম শেখ হাসিনার ডিজিটাল প্রতারণার ফাঁদ: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

আগামী জাতীয় নির্বাচনে ই-ভোটিং মেশিন চালুর বিষয়টিকে শেখ হাসিনার আরেকটি ডিজিটাল প্রতারণার ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যলয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব বিধিবিধানের সঙ্গে সংগতি রেখে মানুষের ভোটাধিকার অধিকতর সুনিশ্চিত করতে আগামী নির্বাচনে ই-ভোটিং প্রবর্তন করার পরিকল্পনা বিবেচনায় নেওয়া যেতে পারে।

Banglabid

রিজভী বলেন, ‘১/১১ এর সময় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ই-ভোটিং মেশিন চালু করতে চেয়েছিলেন। কিন্তু তখন বুয়েটসহ কম্পিউটার বিশেষজ্ঞরা ত্রুটিপূর্ণ বলে বিরোধীতা করায় সেই উদ্যোগ থেমে যায়। ২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে পরীক্ষামূলক চালু করা হলে বিএনপিসহ অনেক দল তার বিরোধীতা করে। পরে কাজী রকিবউদ্দীন ই-ভোটিং মেশিন চালুর সিদ্ধান্ত থেকে ফিরে আসেন।’

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ যেমন ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ই-ভোটিং মেশিন চালু করতে গিয়েও মামলার মাধ্যমে বাতিল হয়ে গেছে। কারণ এই পদ্ধতি ত্রুটিপূর্ণ।

“এই পদ্ধতিতে মূল সার্ভার থাকবে সরকারের হাতে। ফলে যেকোন দূরভিসন্ধী পূরণের সুযোগ থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘদিনের গণতান্ত্রিক দেশেও জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দেন। সে জায়গায় আমার দেশের অনেক জনগণ এখনো নিরক্ষর।”

Reneta

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “এই অবস্থায় ই-ভোটিং মেশিন চালুর সিদ্ধান্ত নিঃসন্দেহে শেখ হাসিনার দূরভিসন্ধিমূলক, জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টা মাত্র। এটি প্রধানমন্ত্রীর আরেকটি ভেলকীবাজির বর্ধিত প্রকাশ।”

“যে সরকার নিজেদের ঘরের ছেলেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে, সে সরকার জনগণের ভোটের প্রতিফলন চায় না।
কাজেই নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিজভী আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদাকে জেলে পাঠানোর পরিকল্পনা নেই: ওবায়দুল কাদের

পরবর্তী

রংপুরে ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

পরবর্তী

রংপুরে ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

‘সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা চলছে’

সর্বশেষ

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT