চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
রাজনীতি
A A

হাইকোর্টের নির্দেশ অমান্য করে বরিশাল, সিলেট ও রাজশাহী নির্বাচনী এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, পুলিশ বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। হাইকোর্টের নির্দেশ থাকলেও সেটা অমান্য করে পুলিশ নিয়মিত গ্রেপ্তার করছে।

Banglabid

‘বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের তালিকা ধরে ধরে বরিশাল, রাজশাহী ও সিলেটে গ্রেপ্তার অব্যাহত আছে। অবিরাম পুলিশী হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পরিবার। তাদের নামে মামলা না থাকলেও পেন্ডিং মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের পর পুলিশ নেতাকর্মীদের অবস্থানও জানায় না। আর নির্বাচন নিয়ে এতো অনাচারের পরেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন।’

তিন সিটির নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের মুক্তিও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে এ সময় রিজভী আরো বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর পাহাড়ী নদীর মতো কথা বলার স্রোত। তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দিনমান অনর্গল সমালোচনা করতে তিনি অক্লান্ত। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘খালেদার মুক্তির জন্য কিছুই করতে পারবো না।’’ আপনি তো পারবেন না এজন্যই যে, পথের কাঁটা নিষ্কণ্টক করতেই তো তাকে কারাবন্দী করেছেন। আপনি নির্বাক, রাজনৈতিক প্রতিপক্ষহীন বাংলাদেশ চাচ্ছেন, আপনি চিরদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সেজন্য আপনার প্রয়োজন একতরফা নির্বাচন, আর এই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা বেগম জিয়া।’

Reneta

এসময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিরিজভী আহমেদসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিসিবি’র শীর্ষ পদে ওয়াসিম আকরাম?

পরবর্তী

ডানপন্থি রাজনীতির সঙ্কট কাটাতে কি নতুন কেউ আসছে?

পরবর্তী

ডানপন্থি রাজনীতির সঙ্কট কাটাতে কি নতুন কেউ আসছে?

ঈদে মুক্তি না পেলেও সুপার হিট হবে ‘দহন’!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT