চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএল’র বাণিজ্যিক আগ্রাসনে কঠিন চ্যালেঞ্জে লা লিগা

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:০২ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৫
মতামত
A A

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের টিভি সম্প্রচার স্বত্বের নতুন চুক্তিতে ইউরোপীয় ক্লাব ফুটবল জগতের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার দশা। স্প্যানিশ লা লিগা কিংবা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ব্রিটিশদের এই নতুন লেনদেনের চুক্তিতে দেখছে নিজেদের সর্বনাশ।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ কর্তৃপক্ষ ২০১৬-২০১৯ মেয়াদে টিভি রাইটস থেকে আট বিলিয়ন ডলার আয়ের চুক্তি করছে, যা বিদ্যমান চুক্তির আর্থিক মূল্যের চেয়ে সত্তর শতাংশ বেশী। নতুন চুক্তিতে টিভি রাইটস হোল্ডার স্কাই স্পোর্টস ম্যাচপিছু ১ কোটি পাউন্ড দেয়ার নিশ্চয়তা দিয়েছে।

পুরো লিগ খেলে প্রিমিয়ারের একটি ক্লাব টিভি রাইটস থেকে সর্বোচ্চ দেড়শো মিলিয়ন থেকে সর্বনিম্ন ৯৯ মিলিয়ন পাউন্ড আয়ের গ্যারান্টিও পেয়েছে। ইংলিশ ফুটবলের এই রমরমা বাণিজ্যের খবর স্প্যানিশ লা লিগা কর্মকর্তাদের ভুরুতে ভাঁজ ফেলে দিয়েছে। তুখোর ব্যবসায়িক বুদ্ধির স্প্যানিশ ফুটবল সওদাগররা দুইয়ে দুইয়ে চারের হিসাব মিলিয়ে ফেলেছেন।

Banglabid

স্পেন ছেড়ে বার্সেলোনার মেসি,নেইমার কিংবা রিয়ালের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এবং জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন’র অফারকে অগ্রাহ্য করে কোচ পেপ গার্দিওলার ইংল্যান্ড পাড়ি জমানোর জোর গসিপ ইপিএল’র আর্থিক আকর্ষণকে আকাশে তুলেছে বলেই ধারণা তাদের।

তাইতো দেশী ক্লাবগুলোকে সতর্ক বার্তা শুনিয়েছেন লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস,‘মেসি-রোনাল্ডো,নেইমার’রা স্পেন ছাড়লে আমাদের আর্থিক বিপর্যয়ে পড়তে হবে।

ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে উপার্জনের লড়াইয়ে পাল্লা দিতে আরো মনোযোগী ও সতর্ক হওয়া দরকার। আমরা সৌভাগ্যবান,আমাদের আছে মেসি, রোনাল্ডো, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো আকর্ষনীয় পণ্য, যার বাজারমূল্য অতুলনীয়।’

Reneta

বছরের শুরুতে এই তেবাসই প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, মেসি,রোনাল্ডো’র পাশপাশি রুনি, ডি-গিয়া এবং রিবেরি’র মতো ফুটবলারদের স্পেনে নিয়ে আসার স্বপ্নও সফল হবে।’

অথচ এখন নিজেদের আধিপত্য টিকিয়ে রাখাই স্প্যনিশ ক্লাব ফুটবলের সামনে বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাদের বিশ্বসেরা দুই ফুটবলারকে নিয়ে পার করছে কঠিণ সময়।

কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে বোঝাপড়ার অভাবের কথা আকারে ইংগিতে জানিয়ে যাচ্ছেন ফিফা’র বর্ষসেরা রোনাল্ডো। পাশপাশি তাকে দলে পেতে আদাজল খেয়ে নেমেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই, তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

আয়কর সংক্রান্ত আইনি জটিলতায় পড়ে লিওনেল মেসি’র স্পেনে থাকা কঠিন হয়ে পড়েছে। বাজারে জোর গুজব সাবেক গুরু পেপ গার্দিওলাকে বড়শি’র টোপ গেলাতে পারলে তার পথ ধরে ইংল্যান্ডে পাড়ি জমাবেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। জোরেসোরে সেই চেষ্টাই নাকি করছেন ম্যানচেস্টার সিটি’র মালিক খালদুন আল মোবারক। মেসি, রোনাল্ডোর মতো বিশ্বসেরাদের দলে ভেড়াতে কয়েকবছর ধরেই ব্ল্যাঙ্ক চেক নিয়ে ঘুরছেন এই আরব ধনকুবের।

সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে ভালোভাবেই আছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড ও চেলসি। ইপিএল’র আগামীর আকর্ষণ হিসাবে নেইমারের নামও বাতাসে ভেসে বেড়াচ্ছে। গুঞ্জন সত্যি হলে ইংলিশ ফুটবল ফিরে পাবে তাদের হারানো সাম্রাজ্য, রং হারাবে স্প্যানিশ ক্লাব ফুটবল।

লা লিগার ভবিষ্যত নিয়ে সংকটের শুরু বেশ আগে এবং তার কারণটা রাজনৈতিক। স্পেন থেকে বেরিয়ে আলাদা কাতালুনিয়া রাস্ট্র গঠনের আন্দোলন জোরালো হচ্ছে দিনদিন। সেপ্টেম্বরে না হলেও আগামীতে এই প্রশ্নে গনভোট আয়োজন অবশ্যম্ভাবী। সেই গনভোটে আলাদা কাতালুনিয়া রাস্ট্র গঠন স্রেফ সময়ের অপেক্ষা। সেটি হলে কাতালান অঞ্চলের ক্লাব বার্সেলোনাও থাকছেনা লা লিগায়।

রোনাল্ডো, মেসি, নেইমারের মতো ফুটবলার আর বার্সেলোনার মতো ক্লাব না থাকলে আকর্ষণ হারাতে বাধ্য লা লিগা। বার্সেলোনার বিদায়ের আগে লা লিগার ভবিষ্যত অনেকাংশে নির্ভর করছে জানুয়ারিতে শুরু প্লেয়ার্স ট্রান্সফার উইন্ডোর কার্যক্রমের উপর। মেসি, নেইমার, রোনাল্ডো’কে নিয়ে ছড়ানো গুঞ্জন যদি সত্যি হয়,তাহলে কঠিন সময় অপেক্ষা করছে লা লিগার জন্য।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজ কুড়াতে গিয়ে ৪ জন নিহত

পরবর্তী

রাজনৈতিক গণিতের পৌর নির্বাচন

পরবর্তী

রাজনৈতিক গণিতের পৌর নির্বাচন

ঢাকায় ঋতুপর্ণা, কলকাতায় শুভ-মম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT