চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ইন্সটাগ্রামের সব মুছে দিলেন ‘স্টার ওয়ার্স’ তারকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
বিনোদন
A A

ইনস্টাগ্রাম থেকে নিজের সব পোস্ট মুছে দিয়েছেন স্টার ওয়ার্স তারকা অভিনেত্রী কেলি মেরি ট্রান। গত এক মাস ধরে সামাজিক মাধ্যমে বর্ণবাদী এবং যৌন হয়রানীমূলক মন্তব্যের শিকার হচ্ছিলেন তিনি।

‘স্টার ওয়ার্স’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য লাস্ট জেডি’তে যান্ত্রিক যোদ্ধায় পরিণত হওয়া চরিত্রে অভিনয় করেছেন কেলি। সিরিজটির যেকোন সিনেমাতে প্রথম এশীয় বংশোদ্ভূত আমেরিকান নারী হিসেবে কাজ করছেন ভিয়েতনামী আমেরিকান কেলি মেরি ট্রান।

গত একমাস ধরে তার ইন্সটাগ্রামে নিয়মিত কিছু ভয়ংকর মন্তব্যের মুখোমুখি হচ্ছিলেন কেলি। সিনেমাটিতে তার উপস্থিতির ধরণ নিয়ে এমন হিংসাত্মক, বর্ণবাদী এবং যৌন হয়রানীমূলক মন্তব্যের শিকার হচ্ছিলেন এই অভিনেত্রী।

Banglabid

তার ইন্সটাগ্রামের সর্বশেষ পোস্টে সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ছিল। লেখা ছিল, আমার সৌভাগ্য যে এমন সিরিজে আমি রয়েছি। গত ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে সর্বশেষ মন্তব্যের পর থেকে অনবরত বাজে মন্তব্যের মুখে পড়েন কেলি। ‘দ্য লাস্ট জেডি’তে রোজ টিকো নামে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কেলি। যে তার বাড়ি ভাঙ্গার বিরুদ্ধে মিলিটারী শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তবে রোজ টিকোর স্টার ওয়ার্স এনসাইক্লোপেডিয়াতে অর্থ বদলে যাওয়াতে এমন কিনা তা এখনও বোঝা যাচ্ছেনা।

‘দ্য লাস্ট জেডি’ ছবির পোস্টারে কেলি ম্যারি ট্রান

ট্রানের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য আসেনি কেন সব পোস্ট ডিলিট হয়েছে। তবে তার ভক্তদের অভিমত সাইবার বুলিংয়ের কারণে এমনটি আত্মরক্ষার্থে করেছেন কেলি। সঞ্জীব ইন্দ্রান নামে কেলির এক মালয়শিয়ান ভক্তের মন্তব্য এ বিষয়ে, কিছু মন্তব্য পড়ে বুঝেছি কেন তিনি সব পোস্ট মুছে দিয়েছেন। এটা দুঃখজনক কিছু তথাকথিত ‘স্টার ওয়ার্স’ ভক্ত তাকে নিয়ে কটু কথা বলছে। তার পছন্দকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা কেলির পক্ষে আছি।’

চরিত্রের প্রতি রাগ চরিত্রাভিনেতার প্রতি বদলে গেলেতো মুশকিল। কি করবেন এখন কেলি মেরি ট্রান। সব মুছে দিয়েই নিজেরে করবেন পরিত্রাণ নাকি ফিরে এসে করবেন জবাবদান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্টার ওয়ার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে স্টেশনে উপচে পড়া ভীড়

পরবর্তী

দক্ষিণপূর্ব এশিয়ায় ৮১০ কোটি ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

পরবর্তী

দক্ষিণপূর্ব এশিয়ায় ৮১০ কোটি ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

সিইসি

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে: সিইসি

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT