চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

ইন্দোনেশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান দুপুরে  হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা বাংলাদেশের উদ্দেশে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে জাকার্তার হালিম পারদোনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এসময় ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তাতো এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

Banglabid

প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ওসান রিম আ্যসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটে যোগ দিতে গত সোমবার জাকার্তা গিয়েছিলেন।

সামিটে মূল অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপা্লা  সিরিসেনা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আর শাসসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

মঙ্গলবার সামিটের সাধারণ বিতর্ক সেশনে প্রধানমন্ত্রী তার প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে নিবেদিত হয়ে কাজ করার জন্য ভারত মহাসাগর রিম আ্যসোসিয়েশন  (আইওআরএ) নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

Reneta

তিনি এ অঞ্চলের জন্য দক্ষ নাবিক পুল তৈরীতে বাংলাদেশে ভারত মহাসাগর কারিগরি ও বৃত্তিমূলক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রস্তাব করেন।

 ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়াও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা  সিরিসেনার সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি ‘ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট’ (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীর সঙ্গে সেদেশে বাংলাদেশীদের গমনের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আর শাসসিরকে বাংলাদেশীদের, বিশেষ করে ব্যবসায়ীদের ভিসা সহজ করার কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলামকে কলংকিত করতেই জঙ্গিবাদের উত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

নারী ও পুরুষের বন্ধুত্ব

পরবর্তী

নারী ও পুরুষের বন্ধুত্ব

‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ এর বিচারক কনা, সজল ও নিপুণ

এবার বিচারক নিপুণ, সজল ও কনা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT