চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ও পুরুষের বন্ধুত্ব

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:১৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
মতামত
A A

বন্ধু মহলে কিংবা আলোচনার টেবিলে প্রাসঙ্গিকতার আবহে যখন প্রশ্ন উঠে যে, একজন নারী কি আদৌ একজন পুরুষের বন্ধু হতে পারে ? হ্যাঁ, একজন নারী একজন পুরুষের বন্ধু হতে পারে এমন উত্তর সেখান থেকে তখন জোর গলায় মেলেনা। তবে আমি বলবো, একজন নারী একজন পুরুষের অবশ্যই প্রকৃত বন্ধু হয় এবং হতেই পারে। সহযোগিতা- সহমর্মিতা আর একগুচ্ছ অনুপ্রেরণাই যখন বন্ধুত্বের জীবনীশক্তি! তখন নারী বারবার প্রমান করেছে যে, সে সেই বন্ধুত্বের বিশ্বস্ত এক অনুষঙ্গ!

যেমন অনেক বন্ধুর ভিড়ে আমারো একজন বন্ধু আছে। সে বন্ধু আমার মন খারাপে পাশে থেকে গল্প আড্ডার ছলে মন ভালো করে দেয়। পারিবারিক – পারিপার্শ্বিক প্রয়োজনে আপনজন হয়ে এগিয়ে আসে। লেখাপড়া বা কর্মক্ষেত্রে সৃষ্ট উদ্ভূত জটিলতার সমাধান খুঁজে দিতে সর্বদা সচেষ্ট থাকে। তার অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা সব সময়  আমাকে সফল ও প্রতিষ্ঠিত মানুষ হতে স্বপ্ন দেখায়! এইরূপ আন্তরিকতার বহুমাত্রিকতা দিয়ে যে মানুষটি বার বার আমাকে প্রেরণা যোগায় সে একজন নারী।

তাই একজন পুরুষ হয়ে যখন বিশ্বস্ততার ভাজে মোড়া একগুচ্ছ সহযোগিতা ও সহমর্মিতা আমি একজন নারীর কাছ থেকে পাই তখন আমি গর্বের সঙ্গে বলতেই পারি সে আমার বন্ধু! হ্যাঁ, আমার বন্ধু একজন নারী।  আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে সকল নারীর প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT