চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ন ১৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার শ্রীবিজায়া উড়োজাহাজটির ব্ল্যাকক্স (ডাটা রেকর্ডা) উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল।

বিবিসি বলছে, শ্রীবিজায়ার বোয়িং ৭৩৭ বিমানের দুটি ব্ল্যাকবক্সই উদ্ধার করেছে অনুসন্ধানকারীরা।

ধরে নেওয়া হয়েছে, উড়োজাহাজটির ৬২ জন আরোহীই নিহত হয়েছেন। এর আগে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ যাত্রীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল।

উড়োজাহাজের উদ্ধার হওয়া ডাটা রেকর্ডার উপকূলে আনা হয়েছে। যদিও এখনো ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারের চেষ্টা করছেন অনুসন্ধানকারীরা।

তাদের আশা, এই রেকর্ডার থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যাবে।

গত শনিবার বিকালে শ্রীবিজয়ার অভ্যন্তরীণ ফ্লাইটটি রাজধানী জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক রওনা হওয়ার চার মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়।

Reneta

পরে জানা যায়, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে এটি বিধ্বস্ত হয়েছে। তাতে ৬২ আরোহী ছিলেন।

উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ওই এলাকায় সাগরের পানি থেকে মানবদেহের খণ্ডাংশ উদ্ধার হচ্ছে। কিন্তু সেগুলো থেকে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত বছরের মার্চ থেকে ডিসেম্বরে নিয়মিত উড়োজাহাজটি চলাচল করেছিল। গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইটের সকল তথ্য রয়েছে কর্তৃপক্ষের কাছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগেও কার্যকর এবং অক্ষত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াশ্রীবিজায়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এপ্রিল ৯, ২০২৬

সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা

এপ্রিল ৯, ২০২৬

‘দেশের ৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধের দাবি ভিত্তিহীন’

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT