চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিছু সংখ্যাক পুলিশ কর্মকর্তার আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে এ হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে এসে দু’জন আরোহী এ বোমা হামলা চালায়।তবে পর পর দুইদিনের বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি দল কথিত ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডো এ আক্রমণকে কাপুরুষ, অহংকারী এবং অমানবিক হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন করার জন্য কোন পদক্ষেপ নিতে আপোস করব না’।

তবে হামলাটি রোববারের মারাত্মক বিস্ফোরণের সাথে জড়িত আছে কিনা তা এখনও স্পষ্ট না।

এর আগে রোববার সকালে সুরাবায়া শহরে ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। ওই হামলায় একটি পরিবারের সদস্যরা জড়িতের কথা বলেছে পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারী পরিবারটি সিরিয়া থেকে ইন্দোনেশিয়ায় এসেছিল। ওই পরিবারের মা তার দুই মেয়েকে নিয়ে একটি গির্জায় এবং সেই নারীর স্বামী ও দুই ছেলে সন্তান অন্য দুটি গির্জায় হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান।

Reneta

পুলিশ জানায়, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে তিনটি বিস্ফোরণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে।

এছাড়া চতুর্থ আরেকটি গির্জায় হামলা হওয়ার আগেই তা ঠেকানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাইন্দোনেশিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন হচ্ছে আজ

পরবর্তী

সিমেন্ট ফ্যাক্টরি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

পরবর্তী

সিমেন্ট ফ্যাক্টরি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

‘সিনেমাতে কাস্টিং কাউচ সবখানে আছে, তবে আমি মুখোমুখি হইনি’

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT