আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ঘটনাস্থল চিহ্নিত

নিখোঁজ বিমানের ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন, বেশ কয়েকজন মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে তারা ঘটনাস্থলের সন্ধান পেয়েছে।

দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা শুরুর ৪ মিনিটের মাথায় রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। এ সময় শ্রীবিজয়া এয়ারের ওই বিমানটিতে ৬২ জন আরোহী ছিল।

রোববার কিছু সংকেত পাওয়া গেছে। এসব সংকেত বিমানটির ফ্লাইট রেকর্ডার থেকে আসছে মনে করা হচ্ছে। নৌবাহিনীর ডুবুরি সমেত দশটির মতো জাহাজ এখন দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান এয়ার মার্শাল বাগুস পুরুহিতো বলেন: আমরা দুটি পয়েন্ট থেকে সংকেত পেয়েছি। সেটা ব্ল্যাক বক্স হতে পারে।

এরইমধ্যে কিছু সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, যেগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ধ্বংসাবশেষগুলো বিমানের অংশবিশেষ বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে একটি চাকা আছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার কাছ থেকে দুটি ব্যাগ পাওয়া গেছে। প্রথম ব্যাগে যাত্রীদের জিনিসপত্র ছিল, অন্য একটি ব্যাগে দেহাবশেষ ছিল। আমরা এসব থেকে কিছু শনাক্ত করার চেষ্টা করছি।

এর আগে রাতের বেলায় অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা স্থগিত করা হলেও রোববার খুব সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়।

শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় শ্রীবিজয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের পনতিয়ানাকে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়:ইন্দোনেশিয়া নিখোঁজ বিমান বোয়িং ৭৩৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…