চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টেল চিপে বড় ধরনের ত্রুটি, ঝুঁকিতে কোটি কম্পিউটার

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:১৪ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ইন্টেল চিপ

ইন্টেল চিপের ডিজাইনের বড় ধরনের ত্রুটির খোঁজ মিলেছে। এ ত্রুটির ফলে নিরাপত্তা ঝুঁকিতে আছে বিশ্বের কয়েক কোটি কম্পিউটার।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আপডেট আনার প্রয়োজন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ত্রুটির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ইন্টেল। তবে এ ত্রুটির ফলে মূলত ঝুঁকিতে আছে গত দশকে বাজারে এসেছে এমন সব কম্পিউটার।

বিশেষজ্ঞরা বলছেন, এ ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা কম্পিউটারের কার্নেল মেমোরিতে থাকা বিভিন্ন তথ্য যেমন- লগইন কী এবং পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে।

এ ত্রুটির খবর প্রথম প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য রেজিস্টার। এতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চিপের এ ত্রুটির ফলে অ্যামাজন, মাইক্রোসফট অ্যাজিউর এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্মও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

এ ত্রুটির সম্ভাব্য ঝুঁকি থেকে কম্পিউটার নিরাপদ রাখতে ওএস আপডেট করা হলে তাতে কম্পিউটার ধীরগতির হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ এই আপডেটের মাধ্যমে অন্যান্য প্রসেস থেকে কার্নেল মেমোরি আলাদা করে ফেলা হবে।

Reneta

ইন্টেল এক বিবৃতিতে এর সমাধানে কাজ করার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সিকিউরিটি প্যাচ ব্যবহার করলে কম্পিউটারের পারফরমেন্স আগের থেকে ধীরগতির হয়ে যাওয়ার সম্ভাবনাও খুবই কম।

ইন্টেল বলছে, যতটা ধারণা করা হচ্ছে, তার থেকেও বড় ধরনের সমস্যা এটি। অন্যান্য প্রতিষ্ঠানের চিপেও এ সমস্যা থাকার ইঙ্গিত দিয়েছে ইন্টেল। এজন্য এএমডি, এআরএমসহ অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে কাজ করার কথা জানিয়েছে শীর্ষস্থানীয় এ চিপ নির্মাতা প্রতিষ্ঠান।

লিনাক্স এবং মাইক্রোসফট ইতোমধ্যেই সিকিউরিটি প্যাচ তৈরির কাজ শুরু করেছে। আগামী মঙ্গলবার নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এ সিকিউরিটি প্যাচ প্রকাশ করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টেল চিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT