চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনুর সত্যকথন কবরের ঘাস হয়ে রইল

এখলাসুর রহমান এখলাসুর রহমান
৯:৩০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
মতামত
A A

মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটা অপ্রিয় সত্যকথা বলে ফেঁসে গেলেন।
নিজস্ব প্যাডে ক্ষমা প্রার্থনার পরেও তা শেষ হলো না সংসদে প্রকাশ্যে ক্ষমা
প্রার্থনা করতে হলো। দেশের মানুষ বুঝে গেল ইনু মাফ চাইতে বাধ্য হলেন।
মন্ত্রীদের মধ্যে অনেকেই অযৌক্তিক, অবান্তর মিথ্যাচারে ঠাসা কথা বলে থাকেন
সেগুলোর জন্য মাফ চাইতে হয় না, মাফ চাইতে হয় সত্যকথনে।

‘গাছেরও খায় তলেরও খায়’, ‘সরকার দলের সুবিধা নেয়, বিরোধী দলের সুবিধাও নেয়’ এমন একটি পরস্পরবিরোধী রাজনৈতিক দলের এমপিদের সাথে ১৪ দলীয় জোটের প্রধান শরীক আওয়ামী লীগের এমপিরা যেভাবে ইনুর উদ্দেশ্যে তেড়ে এলো সেটা খুবই দুঃখজনক। বাংলাদেশের অধিকাংশ এমপিরাই এপিএস কেন্দ্রিক। তারা একেকজন সংসদীয় এলাকার রাজা-জমিদারের মতো। তার উজির-নাজির-পাইক-পেয়াদারা কী করছে তা প্রধানমন্ত্রী জানেন না, এমপিরা জানেন, দলীয় নেতাকর্মীরা জানেন ও দেশের সাধারণ মানুষ জানেন।

এমপিরা এতোটাই স্বেচ্ছাচারী যে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নির্দেশনাও মানেন না। প্রধানমন্ত্রী সাংসদদের এলাকায় যেতে বলেছেন। কিন্তু কজন সাংসদ এলাকায় গেছেন অথবা যাবেন। দেশের সংকট মুহূর্তে ১৪ দল ছাড়া কাউকে রাজপথে দেখা যায় না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমপিদের নূন্যতম ভূমিকাও দেখছে না মানুষ।

ইনু সাহেব বলেছেন, ‘আমি এমপি হয়ে বুঝেছি কিভাবে ৩০০ টন মালের মধ্যে ১৫০ টন মেরে দেয়া হয়। এরপর বাকি ১৫০ টনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা মেরে দেয়। এতেই বুঝা যায় কি উন্নয়ন কাজ হচ্ছে দেশে। দেশে এখন গণতন্ত্র, দলতন্ত্র, জোটতন্ত্র কোনটাই নেই চলছে এমপিতন্ত্র।’

অনেক জায়গায় সরকার দলীয় নেতারাও লাঞ্ছিত হচ্ছে এমপি ও তার এপিএসদের হাতে। এপিএস নিয়োগে দল ও জোটের মতামতের কোন ব্যাপার নেই। এমপির ইচ্ছাই চূড়ান্ত। এমপি ইচ্ছা করলে অন্য দল ও অন্য এলাকার যে কোন ব্যক্তিকে এপিএস বানিয়ে দিতে পারেন। কিন্তু কেন এই এপিএস। তার কাজ কী। তার বেতন কত। বেতন কে দেয়। প্রতিটি সংসদীয় এলাকায় এপিএসদের দুর্দান্ত প্রতাপ।

পুলিশ, ইউএনও দলীয় সভাপতি সাধারণ সম্পাদকের চেয়ে এপিএসের কথা বেশী শুনেন। শোনা যায় যে এপিএস এমপির অনিয়ম-দুর্নীতি যত বেশি গোপন রেখে চলতে পারে সে তত যোগ্য ও বিশ্বস্ত এপিএস। টিআর, কাবিখা তথা উন্নয়ন বরাদ্দের নয়ছয়ে ব্যাপক ভূমিকা রাখেন এই এপিএসগণ। কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাদের দেখা যায় না। তারা ব্যস্ত থাকেন বিল, হাওড়, উন্নয়ন বরাদ্দ ও টিআর, কাবিখা নিয়ে।

Reneta

সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম প্রতিটি সংসদীয় এলাকার টিআর, কাবিখা ও অন্যান্য উন্নয়ন বরাদ্দের পরিমাণ ও প্রয়োগ সম্পর্কে অনুসন্ধান করতে পারেন। উন্নয়ন বরাদ্দের নয়ছয়ে আরও একটি অপপ্রক্রিয়া রয়েছে। প্রতি এমপিকে ঘিরেই খাদ্যগুদাম কেন্দ্রিক সিন্ডিকেট গড়ে উঠেছে। বিভিন্ন বরাদ্দের চাউল, গম বাধ্যতামূলকভাবে তাদের কাছেই কম মূল্যে বিক্রি করতে হয়।

মসজিদ-মন্দিরও তাদের প্রাপ্ত চাউল গম ন্যায্য মূল্য পেয়ে স্বাধীনভাবে বিক্রি করতে পারে না। এমপিদের এমনই সর্বগ্রাসী আধিপত্য ও স্বেচ্ছাচারিতা চলছে! মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা মানেন না। তাদের এলাকায় যেতে বলা হয়েছে উন্নয়ন কাজ তদারকি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে। কিন্ত বাস্তবতা কী বলে? এর আগে বিএনপি-জামায়াত হতে লোকজনদের আওয়ামী লীগে যোগদান করাতে নিষেধ করা হয়েছিল। বাস্তবতা কী বলল। এমপিরা তাদের উপ-দলের শক্তি বৃদ্ধি করতে দলে দলে যোগদান করল।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় কতিপয় এমপি বলল, পুলিশ বিভাগে জামায়াত বিএনপির অনুচর রয়েছে। তখন প্রধানমন্ত্রী বললেন, পুলিশ আন্তরিক ভাবে জঙ্গি দমনে ভূমিকা রাখছে। সেই সাথে তিনি এও বললেন, কতধরনের লোকতো আমাদের মাঝেও আছে। এতে বুঝা যায় মাননীয় প্রধানমন্ত্রী এসব ব্যাপারে জ্ঞাত আছেন। কিন্তু শুধু জ্ঞাত থাকলে হবে না ত্বরিত ব্যবস্থা নিতে হবে।

ইনু সাহেবের অপ্রিয় সত্য কথাটা বাংলার মাটিতে হজম হল না। এ প্রেক্ষিতে ‘চোরের মায়ের বড় গলা’ কথাটাই মনে পড়ে গেল। থিউডর রেইনকিং নামে একজন বই খেকো লেখকের কথাও মনে পড়ল। তিনি গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৬৪৪ সালে একটি বই লিখলেন। তৎকালীন ডেনমার্কের রাজা ৬ম ক্রিস্টিয়ান এতে ক্ষুব্ধ হন। লেখককে দুটো শাস্তির যে কোন একটি গ্রহণ করতে বলেন।

এক. রাজার কাছে মাফ চাইতে হবে। দুই. নিজের লেখা বইটি নিজেকেই রাজার সামনে খেতে হবে। থিওডর রেইনকিং দুই নম্বর শাস্তিটাই বেছে নিলেন। স্যুপের সঙ্গে মিশিয়ে রাজার সামনেই বইটা ছিঁড়ে খেয়ে ফেললেন।

ইনু সাহেব ক্ষমা প্রার্থনা না করে সংসদে লাঞ্ছিত হলে, মন্ত্রীত্ব হারালে তার এই সত্যকথন জনগণের মাঝে প্রশংসিত হতো। কিন্তু সাহসী হতে পারলেন না। চাপের মুখে তার এই সত্যকথনকে কবর দিয়ে দিলেন। কিন্তু তাতে কী? এমপিদের অনাচার, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বাস্তবতা ইনু সাহেবের সত্যকথনের কবরে ঘাস হয়ে জেগে থাকবে। প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যেতে থাকবে এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হলো হজযাত্রা

পরবর্তী

রাজনৈতিক ক্যারিয়ারকে ভবিষ্যতের উপর ছেড়ে রেখেছেন ভাগ্যে বিশ্বাসী তারিন

পরবর্তী

রাজনৈতিক ক্যারিয়ারকে ভবিষ্যতের উপর ছেড়ে রেখেছেন ভাগ্যে বিশ্বাসী তারিন

লুপ্তপ্রায় রামপ্রসাদী গানের মর্মস্পর্শী বেদনা

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT