ফুটবল

ইনস্টাগ্রাম ফলোয়ারে প্রথম ৪০০ মিলিয়নিয়ার রোনালদো

ফুটবল তারকা রোনালদো ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি নিচ্ছেন রোনালদো, তিনি একজন বিশ্বখ্যাত ফুটবল তারকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন।

মহাতারকা ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে ২০০ মিলিয়ন অনুসরণকারী পেয়েছিলেন। দুবছরের মাথায় তার ফলোয়ার সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিআর সেভেনকে ৪৯৭ মিলিয়ন মানুষ অনুসরণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে।

রোনালদো সাধারণত ইনস্টাগ্রামে পরিবার, ফুটবল এবং সিআর সেভেন ব্র্যান্ডকে তুলে ধরে পোস্ট করে থাকেন। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে ৬,৬০০টিরও বেশি পোস্ট রয়েছে। তার একটি টিম ইনস্টাগ্রাম পোস্ট ও এসংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করে থাকেন।

শনিবার ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন রোনালদো। সেদিন একটি ছবি পোস্ট করেছিলেন, যাতে ১৪ মিলিয়ন লাইক পড়েছে।

রোনালদোর পর ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ অনুসারী পাওয়া ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ৩০০ মিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে অনুসারী পাওয়ার দিক দিয়ে সেরা দশে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিষয়:ইনস্টাগ্রাম ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ম্যানইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…