উইয়েফা চ্যম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ আর ইংলিশদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটি। তৃতীয় রাউন্ডে ম্যাচে প্রায় সব দলেই রয়েছে ইনজুরির সমস্যা।
গ্রুপ এ তে প্যরিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না করিম বেনজেমা, গ্যরেথ বেল, সাজ্যিও রামোস, রদ্রিগেজ, পেপে সহ আর বেশ কিছু খেলোয়াড়কে। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ রাফায়েল বেনিতেস। প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও আস্থার প্রতিদান রাখবেন ইস্কো ও হোসে রদ্রিগেজ।
গ্রুপ বি তে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে রাশিয়ান ক্লাব সিএসকে মস্কোর। ইনজুরির কারণে রেডডেভিলরাও পাবে না লুকা’শ ও অ্যাশলে ইয়ংয়ের মতো তারকা খেলোয়াড়দের।
গ্রুপ ডিতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সেভিয়ার। একই গ্রুপে ইতালির চ্যম্পিয়ন জুভেন্টাস লড়বে বরুশিয়া মানচেনগ্লাডবার্গের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে রাত পৌনে একটায়।






