চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইথিওপিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা: কারিগরি ত্রুটি জানিয়ে ফিরতে চেয়েছিলেন পাইলট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ বিধ্বস্ত-ইথিওপিয়া

রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে কারিগরি ত্রুটির কথা জানিয়ে রাজধানী আদ্দিস আবাবাতে ফিরে আসার অনুমতি চেয়েছিলেন পাইলট।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাহী তৌলদে গেব্রেমারিয়াম।

রোববার স্থানীয় সময় রাতে আদ্দিস আবাবাতে বোলে আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাইলটকে ফিরে আসার অনুমতির দেয়ার পরপরই কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটির।

Banglabid

তবুও দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়; তদন্তের পরেই বিধ্বস্তের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তৌলদে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এত দ্রুত নিশ্চিত হওয়া সম্ভব নয় জানিয়ে ব্রিফিংয়ে এই কর্মকর্তা বলেন, ‘বর্তমান অবস্থায় আমরা কোনো সম্ভাব্য কারণই বাতিল করে দিতে পারছি না।’

এয়ার ট্রাফিক মনিটরিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল। সুতরাং প্লেনের চালকের জন্য দৃশ্যমান পরিসীমা বা ভিজিবিলিটি ভালো ছিল। এর মাঝেই উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ওপরে ওঠার গতি (ভার্টিক্যাল স্পিড) অস্থিতিশীল হয়ে গিয়েছিল।

Reneta

এয়ারলাইন কোম্পানির দেয়া তথ্য অনুসারে বিবিসি জানিয়েছে, ফ্লাইট ইটি ৩০২ উড়োজাহাজটির পাইলট ছিলেন সিনিয়র ক্যাপ্টেন ইয়ারেড গেটাচিউ। তার ৮ হাজার ঘণ্টার বেশি উড়োজাহাজ চালনার অভিজ্ঞতা ছিল। তিনি একজন ‘প্রশংসনীয় দক্ষতার’ পাইলট ছিলেন বলেও জানানো হয়েছে।

রোববার কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রুসহ মোট ১৫৭ জনের সবাই মারা যান।

আদ্দিস আবাবা থেকে রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে নাইরোবির উদ্দেশে যাত্রা হওয়া ফ্লাইট ইটি ৩০২ উড্ডয়নের ছয় মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে ৩২ জন কেনিয়ার, ১৮ জন কানাডার , ৮ জন আমেরিকার এবং ৭ জন ব্রিটেনের নাগরিক ছিলেন। উড়োজাহাজে ৩০টিরও বেশি দেশের নাগরিক ছিলেন।

স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে উড়োজাহাজটির নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের পর ৮টা ৪৪ মিনিটে সেটির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বনেতারা। এ ঘটনায় সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইথিওপিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুৎ বিভ্রাটে কনসার্ট পণ্ড

পরবর্তী

ডাকসু’তে জাল ভোট: কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অপসারণ

পরবর্তী
কুয়েত মৈত্রী হল-প্রাধ্যক্ষ

ডাকসু’তে জাল ভোট: কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অপসারণ

‘সুশৃঙ্খলভাবেই ভোট দিয়েছি’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT