বিনোদন

বিদ্যুৎ বিভ্রাটে কনসার্ট পণ্ড

বিদ্যুৎ বিভ্রাটে কনসার্ট পণ্ড

শনিবার রাতে ফ্রান্স এর বরডেয়াক্সে পারফর্ম করার কথা ছিল নিকি মিনাজের। কিন্তু সব আয়োজন শেষে একেবারে শেষ মুহূর্তে কনসার্ট পণ্ড হয়ে যায়।

কারণ হিসেবে বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করেছেন নিকি মিনাজ। তিনি ইনস্টাগ্রামে বলেছেন, ‘ভক্তদের জন্য পারফর্ম করতে ভালোবাসি। শো এর আগে আমি আপনাদের চাইতেও বেশি এক্সাইটেড ছিলাম যে দুটি শহরের কারিগরি সীমাবদ্ধতা ছিল, সেই দুটি শহরে আমি এর আগে কখনই যাইনি। আমার শো আয়োজন করার মতো বিদ্যুত ব্যবস্থা ছিলনা সেখানে। তারা সেটা আগে না জানিয়ে মাত্র তিন ঘণ্টা আগে জানিয়েছে। এর আগে আমরা সাউন্ড চেক করেছিল, তারা বলেছিল সব ঠিকঠাক আছে। যাক, যে কোন শিল্পীরই কারিগরি সীমাবদ্ধতার কারণে শো বাতিল করতে হতে পারে। আমি আপনাদের ভালোবাসি এবং আশা করি সব ঠিক হলে আপনাদের মাঝে ফিরে আসবো।

কনসার্ট বাতিলের ঘোষণা দেয়ার পর যখন প্রাঙ্গণ খালি হওয়া শুরু করে তখন অবশ্য কেউ কেউ নিকি মিনাককে ক্ষেপাতে ‘কার্ডি বি! কার্ডি বি!’ করে চিৎকার করছিলেন। নিকি মিনাজ আর কার্ডি বি এর শাপে-নেউলে সম্পর্কের কথা তো সবার জানা। ফক্স নিউজ

বিষয়:নিকি মিনাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…