চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস বিকৃতি: চাকরি হারালেন সেই রেজিস্ট্রার

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৮:৫৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখার দায়ে প্রকাশনার দায়িত্বে থাকা সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।

এছাড়াও নয়া দিগন্ত পত্রিকায় ‘জ্যোর্তিময় জিয়া’ শিরোনামে এক নিবন্ধে ইতিহাস বিকৃতির ঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহম্মদ সামাদসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দ রেজাউর রহমান, মোর্শেদ হাসান খান
সৈয়দ রেজাউর রহমান, মোর্শেদ হাসান খান

সিন্ডিকেট সূত্র জানায়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিকৃতি করা হয়। ‘স্মৃতি অম্লান’ শিরোনামে হলগুলোর বর্ণনা দিতে গিয়ে একটি নিবন্ধে সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি লেখা হয়। এই ঘটনায় স্মরণিকার প্রকাশনার দায়িত্বে থাকা সাবেক রেজিস্টার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। একই সাথে প্রকাশনা কাজে সহযোগিতার দায়ে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিফাত আমিনকেও পদাবনতি করা হয়।

সম্প্রতি ২৬ মার্চ ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে এক নিবন্ধ লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের যুগ্ম আহবায়ক মোর্শেদ হাসান খান। এই নিবন্ধে ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা হয়।

এ ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহম্মদ সামাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মাকসুদ কামাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, বাহালুল মজনুন চুন্নু ও অধ্যাপক রহমত উল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Reneta

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সাথে মোর্শেদ হাসান খানের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়মোর্শেদ হাসান খান
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরবর্তী

অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

পরবর্তী

অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

মাশরাফী-সাকিবদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT