ইতালির পালেরমোতে সিসিলীয় মাফিয়াদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। অভিযানে ‘কোসা নস্ত্রা’র মাফিয়াদের উচ্চপদস্থ বসসহ ১৮১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিলিতে সংগঠিত অপরাধ দমন এবং মাফিয়াদের নিয়ন্ত্রণে রাখতেই বিশেষ এই অভিযান।






