ইতালির মধ্যাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৪০০ জন। বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ইতালি সরকার জরুরি অবস্থা জারি করেছে। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য ৫০ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।
ওই এলাকার অধিবাসীদের ট্যাক্স মওকুফ করেছেন তিনি। ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও বেশ কয়েকবার ঝাঁকুনিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার তৎপরতা। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ঐতিহাসিক নিদর্শনের শহর আমাত্রিস।
লন্ডভন্ড হয়ে গেছে লাজিও, অ্যাম্ব্রিয়া এবং লা মার্শে প্রদেশের বেশ কিছু গ্রাম। ইতালির প্রধানমন্ত্রী মাতেও রেনজি দুর্যোগ মোকাবিলায় ওই অঞ্চলের মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।








