ইতালির ‘রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা চলচ্চিত্র হিসেবে বিশেষ সম্মান পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। দেশটির পর্যটন শহর ত্রেন্তোতে প্রবাসী বাংলাদেশীসহ ইটালির দর্শকরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
দেশটির পর্যটন শহর ত্রেন্তোতে প্রবাসী বাংলাদেশীসহ ইতালির দর্শকরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। ‘ফিল্ম ফেস্টিভ্যাল’ বিশ্বের ২৬টি দেশ অংশ নেয়। ২শ’ ৭০টি চলচ্চিত্রের মধ্যে ৫৩টি চলচ্চিত্রকে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।
শান্তি ও মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য সেরা চলচ্চিত্র হিসেবে স্পেশাল মেনশন পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। উৎসবে অংশ নিতে গত ১০ অক্টোবর ইতালি যান তৌকীর। পুরস্কার হিসেবে তার হাতে একটি ক্রেস্ট ও সনদ তুলে দেন আয়োজকরা। এই অর্জনে আনন্দ প্রকাশ করে নিজের ছবির কলাকুশলীদের কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিতে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’। গেল ১৪ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’র’ গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা তৌকীর আহমেদ। বাংলাদেশে গত ১৯ আগস্ট এ ছবিটি মুক্তি পায়।
ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, জুঁই করিম, সুজাত







