চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে ভূমিকম্প, পেরুজিয়া শহর ‘ধ্বংসস্তূপে পরিণত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মধ্য ইতালিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩.৩৬ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭.৩৬ টা) পেরুজিয়া শহরের দক্ষিণে নোরসিকা এলাকার কাছে ওই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

পেরুজিয়ার মেয়র বলেছেন, শহরের অর্ধেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজধানী রোমে টানা ২০ সেকেন্ড ভূকম্পনের পর একের পর এক আফটারশকে মানুষজন তীব্র আতঙ্কে আছে।

Banglabid

ভূমিকম্পে অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোন্টোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শহরের অনেক ভবন ধসে গেছে। অনেক ঐতিহাসিক নিদর্শনও ধ্বংস হয়ে গেছে। আমাত্রিসের মেয়র সার্জিও পেরোজি জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে বড় বড় কিছু ভবন একেবারে ধসে পড়েছে। পুরো শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি।

মেয়র বলেন, অর্ধেক শহর মাটিতে মিশে গেছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সেখানে। ভূমিধসের পাশাপাশি একটি ব্রিজও প্রায় ভেঙ্গে যাওয়ার দ্বারপ্রান্তে। অবস্থা এতই খারাপ যে জরুরি উদ্ধার দল বা হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে শহরের বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীপন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ জঙ্গি সিফাত গ্রেফতার

পরবর্তী

শহীদ কাদরীর অবস্থা উন্নতির দিকে: নীরা কাদরী

পরবর্তী

শহীদ কাদরীর অবস্থা উন্নতির দিকে: নীরা কাদরী

মীর কাসেমের আইনজীবী বললেন, ‘মাই লর্ড, আমি অসহায়’

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT