চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে গণধর্ষণের শিকার হতে যাওয়া তরুণীকে বাঁচালেন বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

ইতালির ফ্লোরেন্সে ২৫ জন মাতাল দুর্বৃত্তের দ্বারা ধর্ষণের শিকার হতে যাওয়া তরুণী গ্যাইয়া গুয়ার্নোত্তাকে বাঁচিয়েছেন বাংলাদেশি অভিবাসী ফুল বিক্রেতা হোসেইন আলমগীর।

ডেইলি মেইল জানায়, এই তরুণী প্রায় ধর্ষণের শিকার হতে যাচ্ছিলেন, কিন্তু আলমগীর এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এছাড়া লিভোর্নোর বাসিন্দা ফটোগ্রাফার গুয়ার্নোত্তা নিজেও ফেসবুক পোস্টে বিভীষিকাময় সেই ঘটনার কথা জানিয়েছেন। ঘটনার বর্ণনায় জানা যায়, ইতালির উত্তরাঞ্চলের তুসক্যানি অঞ্চলের রাস্তায় রাত সাড়ে ১১টায় একাকী হাঁটছিলেন তিনি। পিয়াজা ডেলা রিপাবলিকার কাছে ২৫ জনের একটি দল এসময় তাকে ঘিরে ধরে।

‘সেই ইতালিয়ান লোকগুলো মাতাল ছিলো। তারা প্রথমে তাদের সবার সাথে সেক্স করতে গুয়ার্নোত্তাকে রাজি করানোর চেষ্টা করে। তারা বলতে থাকে, আমাদের সাথে চলো, চলো মজা করি, একজনের বিপরীতে ২৫ জন, তুমি একটা আনন্দময় রাত কাটাবে।

তখন পালিয়ে যেতে চেষ্টা করলে সেই মাতাল দুর্বৃত্তরা গুয়ার্নোত্তাকে টেনে অপরিচিত স্থানে নিয়ে যেতে থাকে। তার চশমাও সরিয়ে ফেলে তারা।

এসময় গোলমাল উপলব্ধি করে এগিয়ে আসেন গোলাপ বিক্রেতা হোসেইন আলমগীর। তিনি ধাওয়া করে দুর্বৃত্তদের তাড়িয়ে দেন। গুয়ার্নোত্তাকে উদ্ধারের পর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যান আলমগীর, তাকে খেতে দেন। গুয়ার্নোত্তাকে একটি টাওয়েল দেন পরিষ্কার হতে। তাকে একটি গোলাপও উপহার দেন।’

Reneta

আলমগীরের ব্যবহারে অভিভূত গুয়ার্নোত্তা লিখেছেন: হোসেইনের মতো মানুষের জন্য পৃথীবিকে ধন্যবাদ জানাই, যারা কোন প্রতিদান ছাড়াই সাহায্য করে। তার মুখটা আমি কখনও ভুলবো না।

২০০৫ সাল থেকে ইতালিতে বাস করছেন আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিবাংলাদেশি অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT