কক্সবাজার

প্রকৌশলী দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালি

প্রকৌশলী দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকৌশলী দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালি বের করা হয়েছে। সোমবার সকালে কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন কক্সবাজার উপকেন্দ্র এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিতে অংশ নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কক্সবাজার উপ-কেন্দ্রের চেয়ারম্যান কক্সবাজারের সভাপতি ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন মিয়া, কক্সবাজার উপ-কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী বদিউল আলম, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলম, কক্সবাজার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী রিপিক চৌধুরী, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, কক্সবাজার পলিটেকনিক্যালের প্রিন্সিপাল প্রতীপ্ত খিশা প্রমুখ।

বিষয়:র‌্যালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…