জনপদ

ইকো-ট্যুরিজমের নামে প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেওয়া মানুষজন প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়া মানুষজনের দীর্ঘ সারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে প্রাকৃতিক বন, আদিবাসীদের ভূমি, স্থাপনা ও কবরস্থান ধ্বংস করে ইকো-ট্যুরিজম উন্নয়ন ও আরবোরেটুম বাগানের নামে প্রাচীর নির্মাণ ও অন্যান্য স্থাপনা তৈরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টেলকি বাজার এলাকায় মধুপুরের বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি জন জেত্রা, জিএসএফএর কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম এর সভাপতি অনন্ত দামাই, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলিক মৃ, আজিয়ার সদস্য সচিব শ্যামল মানখিন, টিটু সিমসাং, লিয়াং রিছিল, এডওয়ার্ড মাংসাংসহ অন্যরা।

বক্তারা বলেন, মধুপুরের টেলকী গ্রামে আদিবাসীদের ভূমি ও প্রাচীন কবরস্থানে ইকো-ট্যুরিজম উন্নয়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস করে আরবোরেটুম বাগান রেস্ট হাউজ নির্মাণ এবং প্রাচীর নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় মধুপুরের আদিবাসী জনগণ কঠোর আন্দোলন করে তা প্রতিহত করবে বলে হুশিয়ারী দেন।

বিষয়:ইকো-ট্যুরিজম বন বিক্ষোভ-মিছিল মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…