চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি নাসের-সাধারণ সম্পাদক সিউল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
শিক্ষা
A A

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল নাসের (ব্যাচ ০৬১)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিউল (ব্যাচ ১০৩) আহমেদ।

গতকাল শুক্রবার দিনব্যাপী অনলাইনে অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মুকুল (ব্যাচ ০৬১)।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল নাসের পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলিজাবেথ ডি কস্তা (ব্যাচ ০৫৩) পেয়েছেন ৩২ ভোট। সহ-সভাপতি পদে মাহফুজুর রহমান মুকুল পেয়েছেন ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারিয়া তাসনিম আহমেদ ( ব্যাচ ০৭১) পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী সিউল আহমেদ পেয়েছেন ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ফেরদৌস তিথী (ব্যাচ ১১২) পেয়েছেন ৩২ ভোট।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এস সাজ্জাদ হোসেন (সাজ্জাদ শোভন) (ব্যাচ ০৯১), সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ আব্দুল্লাহ আল মোশরেফ (রিফাত) (ব্যাচ ০৯১), কোষাধ্যাক্ষ পদে এম. দিদারুল করিম শিকদার (ব্যাচ ০৯৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানশু জুবেরিয়া (ব্যাচ ১৫২) বিজয়ী হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন কামরুজ্জামান মিলু (ব্যাচ ০৯৩), দ্বিতীয় আফরোজা প্রিয়া (ব্যাচ ০৯১), তৃতীয় মালিহা ওয়াদুদ চাঁদনী (ব্যাচ ১৩১) ও চতুর্থ আসিফ রহমান খান ( ব্যাচ ১১২)।

Reneta

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। সন্ধ্যা ৬ টা নাগাদ ফেসবুক লাইভে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অরিত্র অংকন মিত্র।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে দিনভর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে কোন প্রার্থী বা ভোটার আমাদের কাছে অভিযোগ কিংবা আপত্তি জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউল্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT