চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোয় এবার ‘পারলে থাকো, নয়তো বিদায়’ পর্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

শুরুতে ছিল ২৪ দল। দুই সপ্তাহের বুনো উল্লাস আর হাসি-কান্নার পর টিকে আছে ১৬ দল। ইউরো চ্যাম্পিয়নশিপে এবার নকআউটের হিসাব-কিতাব। নকআউট, মানে সোজা কথায় ‘পারলে থাকো, নয়তো বিদায়’ পর্ব!

শনিবার রাতের দুই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে যা। আমস্টারডামে বাংলাদেশ সময় রাত ১০টায় গ্যারেথ বেলের ওয়েলস ও ডেনমার্কের ম্যাচ দিয়ে লড়াই গড়াবে সেরা ষোলোর। সেরা আটের টিকেট কাটতে একইদিনে লন্ডনে রাত ১টায় ইতালির প্রতিপক্ষ অস্ট্রিয়া।

আসরের ছয় গ্রুপের সেরা এক দল ইতালি, অস্ট্রিয়া রানার্সআপ হয়ে ষোলোয় এসেছে। ওয়েলস ও ডেনমার্ক সেখানে রানার্সআপ হয়ে নকআউটে এসেছে। এই পর্বের প্রথম ম্যাচটি তাদের। জয়ী দল চলতি টুর্নামেন্টে সবার আগে কোয়ার্টার নিশ্চিত করবে।

সেরা ষোলোয় অন্যগ্রুপ সেরা দলগুলো- বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। বাকি রানার্সআপ দল- ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি। সঙ্গী সেরা তৃতীয় চার দল- সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন এবং পর্তুগাল।

আমস্টারডামের লড়াই দিয়ে শুরু হয়ে গ্লাসগোতে ২৯ জুন সুইডেন ও ইউক্রেনের ম্যাচ দিয়ে মিলবে কোয়ার্টার ফাইনালের ৮ দল। মাঝে পরীক্ষা-লড়াই, হাসি-কান্নায় হবে আরও ছয়টি ম্যাচ।

যেখানে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ চেক রিপাবলিক। বেলজিয়াম খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার পরীক্ষা নেবে স্পেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের পরীক্ষা সুইজারল্যান্ডের বিপক্ষে। ফেভারিট ইংল্যান্ডের প্রতিপক্ষ অলটাইম ফেভারিট জার্মানি।

Reneta

দুর্দান্ত সব প্রতিপক্ষের বিপক্ষে উতরে আটের টিকেট কাটতে দুর্দান্ত সব ফুটবল লড়াই উপহার দিতে হবে। ফ্রান্স কি পারলে ২০১৮ বিশ্বকাপের ট্রফির পাশে ইউরোর ট্রফি রাখতে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল কি পারবে স্পেনের (২০০৮ ও ২০১২) পর দ্বিতীয় দল হিসেবে দুটি ইউরো জিততে? অনেক প্রশ্নের উত্তর মিলবে সামনে।

গ্রুপ ‘এ’তে দ্বিতীয় দল হয়ে ষোলোয় এসেছে ওয়েলস। যারা গ্রুপপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শুরু করে তুরস্কের বিপক্ষে ২-০ গোলের জয় ও ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে শেষ করেছে। ওয়েলসের হাতে আছে গ্যারেথ বেল, অ্যারন রামসে, কেউফার মোরে, ড্যানি ওয়ার্ড,ড্যানিয়েল জেমস, কনোর রবার্টসের মতো খেলোয়াড়।

ডেনমার্ক সেখানে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে। তাদের অন্যতম তারকা ক্রিস্টিয়ান এরিকসেন ম্যাচের মাঝে হৃদরোগ সমস্যা নিয়ে মুখ থুবড়ে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ফিনল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১-০তে হারে ডেনিশরা। পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরে বসে, ২-১এ।

টিকে থাকতে শেষ ম্যাচে জিততেই হতো, সঙ্গে বড় ব্যবধানে। এমন সমীকরণের মুখে ডেনিশরা ৪-১ গোলে উড়িয়ে দেয় রাশিয়াকে। এবার তাদের ওয়েলস পরীক্ষা। ইউসেফ পৌলসেন, মার্টিন ব্র্যাথওয়েট, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, সিমন কায়ের, পিয়েরে-এমিলে হজবার্গ, থমাস ডেলানে, মিকেল ড্যামসগার্ডরা সেটায় কতটুকু উতরে যেতে পারেন তা দেখার আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা।

গ্রুপ ‘এ’তে ইতালি সেখানে তিনে তিন জয়ের পথে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেরা ষোলো নিশ্চিত করেছে। তুরস্ককে ৩-০, সুইজারল্যান্ডকে একই ব্যবধানে ও ওয়েলসকে ১-০তে হারিয়ে এসেছে। জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, নিকোলে বেরেল্লাদের সামনে সুযোগ জয়ের ধারা ধরে রাখার।

অস্ট্রিয়া গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় হয়ে ষোলোয় এসেছে। ইউক্রেন, নর্থ মেসিডোনিয়াকে টপকে নেদারল্যান্ডসের পরে থেকে গ্রুপপর্ব শেষ করেছে। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের সঙ্গে ইউক্রেনকে ১-০তে হারানোর টাটকা স্মৃতি তাদের সঙ্গী, হার শুধু ডাচদের বিপক্ষে ২-০ ব্যবধানে।

অস্ট্রিয়া দলের বড় নাম ডেভিড আলাবা, সঙ্গে মার্টিন হিনন্ট্রেগ্রের, মার্সেল সেবিটজার, ক্রিস্টোফ বেউমগার্টনেররা যদি জ্বলে উঠতে পারেন, ইতালিকে ভালো পরীক্ষাতেই ফেলতে পারবে আসরের সেরা চমক অস্ট্রিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-অস্ট্রিয়াওয়েলস-ডেনমার্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বল্পদৈর্ঘ্যে সেরা ‘আশ্রয়’, প্রামাণ্যচিত্রে ‘হাউসের ধুয়া’

পরবর্তী

টাইগারদের নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ

পরবর্তী

টাইগারদের নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ

হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ৫০

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT