চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের সব শহর একইরকম

মাহবুব রেজামাহবুব রেজা
৬:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
প্রবাস সংবাদ, মতামত
A A

এক
২০০৯ সালে মাথায় আন্দাকুন্দা এক খেয়াল চাপল। এরকম আন্দাকুন্দা খেয়াল কারণে অকারণে আমার জীবনে একাধিকবার চেপেছে। আর যখন এরকম খেয়াল আমার মাথায় চাপে তখন আমার করার কিছুই থাকে না। এধরনের খেয়াল মাথায় চাপলে আমার শুভাকাঙ্ক্ষীরা নানাভাবে বুঝিয়ে শুনিয়ে তা থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করে আমাকে বলেন, একটা কিছু বিকল্প বের করে তারপর সিদ্ধান্ত নাও। এভাবে হুটহাট সিদ্ধান্ত নেয়াটা কি ঠিক?

কিন্তু পাগলরে থামাতে পারে কে! কথায় আছে না, সুখে থাকলে ভুতে কিলায়! দশ বছর মিলানে থেকে আমারও হয়েছিল সেই দশা। কারো সঙ্গে শলাপরামর্শ না করে ভালো কাজ,নিশ্চিন্ত আয়ের রোজগার ছেড়ে বেকুবের মতো কোনোকিছু ঠিক না করে দেশে ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মনে মনে ঠিক করলাম, না, আর বিদেশে থাকব না। লেখালেখি করে জীবনধারণ হয়ত সম্ভব না। কিন্তু কাজকর্ম করার পাশাপাশি কোনোমতে লেখালেখিটা চালিয়ে গিয়ে লেখক কিংবা দলিল লিখক হওয়ার একটা চেষ্টা তো করাই যেতে পারে, নাকি!


যেই ভাবা সেই কাজ। দশ বছরের ইউরোপ বসবাসে আমার বদ্ধমূল ধারণা জন্মেছে (ভুলও হতে পারে আমার…) বিদেশে বসে হয়ত সব কিছুই হয়, মাগার লেখাটা হয় না। ‘ফিরে চলো মাটির টানে’ মার্কা সস্তা দেশপ্রেমে তাড়িত হয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ে নিজের পায়ে নিজে কুড়াল মারার যাবতীয় আয়োজন সম্পন্ন করলাম আমি।

গোছগাছ সব শেষ করলাম। মন খারাপ হচ্ছে এই ভেবে এতদিনে মিলান শহরের আশেপাশের কত জায়গায় থাকা হয়েছে কাজ আর থাকার সূত্রে। এই শহরকে তো আমি আমার জন্ম শহর পুরান ঢাকার মতোই ভালবেসে ফেলেছিলাম। আমার কত একলা থাকার দিনে, বেকার থাকার দুঃসহ যাতনার দিনে, আমার যাবতীয় সুখে দুঃখে এই শহর আমাকে তার নিকটাত্মীয়ের মতো আগলে রেখেছিল। শেষমেশ এই শহরকেও কিনা আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি!

দুই
বিদেশে আমার শহর ভাগ্য খুবই খারাপ বলতে হবে। কোনো শহরই শেষমেশ আমাকে আর আপন করে নেয় না। ১৯৯১ সালে সুইডেনের স্টকহোম শহরে কিছুকাল থাকার পর সেই শহর ছেড়েও আমাকে চলে আসতে হয়েছিল। ১৯৯৭ সালে প্রাগ শহরে ছিলাম কিছুদিন। তারপর প্রাগ থেকে দূরের আরেক উপশহর পোডেব্রাডিতে ছিলাম কয়েকমাস- মায়াও জন্মেছিল সেই ছবির মতো অপার সুন্দর দুই শহরের প্রতি। কিন্তু ঐ যে ভাগ্য ভালো না থাকলে যা হয়, আমারও তাই হলো।

তিন
মিলান শহরকে সত্যি সত্যি আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম। মিলান শহরের পুরনো বাড়িঘর, গলি ঘিঞ্জি, পাথুরে রাস্তাঘাট,সন্ধ্যারাতের নির্জন পার্কার ততোধিক নির্জন বেঞ্চি, ঘিঞ্জি এলাকার গমগম করা বার, বারের মেশিনে বানানো কফির তীব্র গন্ধ, বৃষ্টির দিনে সিগারেটের ধোঁয়ায় নিকষ কালো পাথুরে রাস্তাকে পেছনে ফেলে একাকি হাঁটতে থাকা সময়- সবকিছুই আমাকে আকর্ষণ করত। ছোটবেলায় বাংলা সিনেমার সাপুড়ের বীণ বাজানোর শব্দে মন যেমন ছুটে যেত কোথায় কোথায়! মিলানে থাকার সময় বীণ বাজানোর মতো একটা শব্দ সব সময় আমার কানে লেগে থাকত।

Reneta

ভাবলাম দেশে ফিরে যাবার আগে হিমু দাদার সঙ্গে দেখা করে যাব। আমার মেঝ দাদার নাম হিমু। ১৯৮৪ সাল থেকে আমার ভাই সুইডেনে থাকে। শহরের নাম মালমো। ছোট্ট ছিমছাম শহর। মালমোর পাশেই কোপেনহেগেন। গেলাম ওখানে। গরম নিয়ে মিলান থেকে বিমানে উঠে ঠাণ্ডার দেশে নামলাম। বরফ না পড়লেও আমার হিম হয়ে যাবার দশা।

বেশ কয়েকদিন ছিলাম মালমোতে। অনেক ঘোরাঘুরি করলাম। নিশ্চিন্তে ইউরোপে থাকার সুযোগ সুবিধা ছেড়ে দেশে চলে এসে অনিশ্চয়তার জীবনে পড়ব- কি করব না করব- সংসার চলবে কিভাবে- ছেলেমেয়ের পড়াশোনারই বা কি হবে! এসব সাতপাঁচ ভেবে ভেবে মন খারাপ।

ভাই-ভাবি কাজে চলে গেলে আমি একা একা ঘুরতাম। ইউরোপের শহর দেখার মধ্যে রয়েছে আরেক আকর্ষণ। প্রথম দেখায় মনে হবে ইউরোপের প্রত্যেকটা শহর বুঝি একইরকমের! আসলেই কি তাই! আমার মনে হয়েছে এখানকার একেক শহরের রয়েছে একেক রকম ক্যারিশমা। আমি মালমো শহর দেখি। আমার দেখাদেখি বরাবরের মতো একইরকমের। শহরের অলি গলি। রাস্তাঘাট। পুরনো বাড়িঘর।  ক্যাসেল। গির্জা। মানুষজন। নিঃসঙ্গ গাছেদের মতো বুড়াবুড়ি। ট্রাম লাইন। পুরনো ট্রেন ষ্টেশন। আর! আর শহরের হাওয়ায় হাওয়ায় উড়তে থাকা স্বজনহীন অভিবাসী মানুষের কার্পাস তুলোর মতো নিঃশ্বাস।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপপ্রাগমিলান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT