ইউরোপা লিগে ড্র করেছে টটেনহাম হটস্পার ও লিভারপুল। ফরাসি ক্লাব মোনাকোর সাথে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম ও সুইস ক্লাব সিওন এর সাথে একই পার্থক্যে ড্র করেছে লিভারপুল।
খেলার ৩১ মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলার গোলে এগিয়ে যায় টটেনহাম। একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় জয়ের পথে যাচ্ছিলো লন্ডনের ক্লাবটি। ৮১ মিনিটে এল শারাবি’র গোলে সমতায় ফেরে মোনাকো।
অপর খেলায় সুইস ক্লাক সিওনের বিপক্ষে ম্যাচের চার মিনিটেই অ্যাডাম লালানা’র গোলে এগিয়ে যায় অল রেডস লিভারপুল।
সতেরো মিনিটে এবেনজার আসিফোয়াহ’র গোলে সমতায় ফেরে সিওন। বাকি সময় কোনও গোল না হলে ১-১ এ শেষ হয় দুই দলের খেলা।







