চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউমিডিজি’র নতুন দুই স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশের বাজারে ইউমিডিজি ব্র্যান্ডের ‘এ ওয়ান প্রো’ ও ‘এস টু লাইট’ নামের দু’টি স্মার্টফোন উন্মোচন করা হয়েছে।

দু’টি ফোনেই রয়েছে ফোরজি সুবিধা। ইউমিডিজি ‘এ ওয়ান প্রো’ ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং ৪ডি কার্ভ গ্লাস বডি।

১.৫ গিগাহার্টজ মিডিয়াটেক করটেক্স-এ৫৩ চিপসেটের প্রসেসর রয়েছে এতে।  ৩ গিগাবাইট র‌্যামের পাশাপাশি এতে রয়েছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে ব্যবহারকারীরা ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।  অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১।  ৩ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, ফলে খুব দ্রুত চার্জ হবে ফোনটি। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোরজি, ব্লুটুথ, ডুয়েল সিম সুবিধা মিলবে ফোনটিতে।

ইউমিডিজি এস টু লাইট ফোনে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৫০টি প্রসেসরের চিপসেট রয়েছে এতে।  ৪ গিগাবাইট র‌্যামের পাশাপাশি আছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। মিলবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা আছে।  অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০।

ফোনটিতে রয়েছে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।  যা প্রায় দুইদিন ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।

ইউমিডিজি এস২ লাইট ফোনের মূল্য ১৫ হাজার ৯৯০ টাকা। তবে প্রি-বুকিং দিলে মূল্যছাড়ে মিলবে ১৪ হাজার ৯৯০ টাকায়।

ইউমিডিজি এ১ প্রো ফোনের মূল্য ১১ হাজার ৪৯০ টাকা। এটিও প্রি-বুকিং দিলে মূল্যছাড়ে মিলবে ১০ হাজার ৪৯০ টাকায়। দুইটি ফোনের সঙ্গেই প্রিবুকিংয়ে মিলবে টিশার্ট, ব্যাককভার ও রিস্ট ব্যান্ড।

ইউমিডিজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করে ডিভাইস দুইটি বাজারে আনা হয়েছে। ফোন দুইটি তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে।

ট্যাগ: ইউমিডিজিস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৩২ উগ্র সমর্থকের রাশিয়া যাওয়া ঠেকাবে ইংল্যান্ড

পরবর্তী

খালেদাকে ‘অসুস্থ’ দেখানোয় চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন

পরবর্তী
খালেদা জিয়া

খালেদাকে ‘অসুস্থ’ দেখানোয় চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন

‘দুই সেন্টিমিটার ডানে লাগলেই আজীবন হুইলচেয়ারে কাটত’

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT