চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে সহিংসতায় মৃত্যুর মিছিল

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:১০ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

দ্বিতীয় ধাপে সারা দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশের ৬৩টি জেলার ১১৫ উপজেলার এসব ইউনিয়নে ভোট চলে। নির্বাচনের আগে ও পরে সহিংসতার আশঙ্কায় ১৪টি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতার সংখ্যা, মাত্রা ও তীব্রতা- সবই উল্লেখ করার মতো বেশি।

নরসিংদী, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে হতাহতের ঘটনা ঘটছে। নানা মাত্রায় ভোট কারচুপির খবরও গণমাধ্যমে এসেছে। সবমিলিয়ে পরিস্থিতি বেশ সঙ্কটজনক। প্রথম ধাপ ও আজকের দ্বিতীয় ধাপ ধরে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ২৭ জন মারা গেছেন। সময়ের হেরফেরে মৃত্যু আরও বাড়তে পারে।

ইতিমধ্যে তৃতীয় ও চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ যথাক্রমে ২৮ নভেম্বর ও ২৩ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। তৃতীয় দফায় ১০০৭টি ইউপিতে ও চতুর্থ দফায় ৮৪০টি ইউপিতে ভোট গ্রহণ হবে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ প্রায় শেষের দিকে। কিছু সংসদীয় আসনের পাশাপাশি এই ইউপি নির্বাচন সফলভাবে সম্পন্ন করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশনের দায়-দায়িত্ব ও ক্ষমতা সাংবিধানিকভাবে যথেষ্ট পরিমাণ। দেশে পর্যায়ক্রমে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন: ‘ঘরে ঘরে গিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব না।’ এর ফলে সংহিস পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ক্ষমতা ব্যবহার না করতে পারার অসহায়ত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাম্প্রতিক ইউপি নির্বাচনে বিএনপিসহ কিছুদল অফিশিয়ালি অংশ নিচ্ছে না, আর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের দাপট অনেকটা একতরফা। মনোনয়ন পেলেই যেন নির্বাচিত হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হবার ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। কিছু জায়গায় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের কারণে মাঠের ও ভোটের লড়াই হচ্ছে, আর সেখানেই মাঝে মাঝে ঘটছে হানাহানি আর হতাহতের ঘটনা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গ্রামবাংলার ইউপি নির্বাচনের পরিস্থিতি।

সামনের দিনগুলোতে তৃতীয় ও চতুর্থ দফায় নির্বাচনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আমাদের আশঙ্কা। এই বিষয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের কার্যকর মনোযোগ একান্ত কাম্য। নাহলে নির্বাচন সহিংসতায় চলমান মৃত্যুর মিছিলে যুক্ত হবে আরও বহু প্রাণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচননির্বাচন সহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT