চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শাস্তিও বহিস্কার: হানিফ

পরাগ আজিমপরাগ আজিম
৪:৫৩ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নির্বাচনের কারণে আওয়ামী লীগের কাউন্সিল পেছাতে পারে বলেও জানান তিনি। আগামী ২৮ মার্চ ওই কাউন্সিল হওয়ার কথা ছিলো। 

আজ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর বৈঠক হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ওই বৈঠকে সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান যুগ্ম সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন, তাদেরকে বহিস্কার করাসহ শাস্তি ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনের আগেই আমাদের দলের প্রার্থীর বিপক্ষে যে সমস্ত এলাকায় স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি দ্রুত আপনাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিল নিয়েও কথা বলেন।

হানিফ আরো বলেন, নির্বাচন নিয়ে সারা দেশের নেতা কর্মীরা ব্যস্ত আছেন। এর মধ্যেই এই ২৮ মার্চ জাতীয় কাউন্সিলের তারিখ ধার্য করা হয়েছিলো। এই কাউন্সিলে যাতে তৃর্ণমূল পার্যায় থেকে সকল নেতা-কর্মী অংশ নিতে পারে সেই বিবেচনা মাথায় রেখেই সম্ভবত: ২৮ মার্চ আমাদের কাউন্সিলের তারিখ পরিবর্তন হতে পারে।

Reneta

কাউন্সিল এবং নির্বাচনী বিষয় নিয়ে ব্যস্ততার পাশাপাশি বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT