জনপদ

টাঙ্গাইলে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইলে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

মুসলিম উদ্দিন আহমেদ: টাঙ্গাইলে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলাসহ বিভিন্ন কারণে স্থগিত হওয়া ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে  ভোট দিচ্ছে ভোটারা। এখনও পর্যন্ত পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছেইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী ও মাহমুদনগর ইউনিয়ন এবং মধুপুর উপজেলার মহিষমারা, অরণখোলা, শোলাকুড়ি, আউশনারা, কুড়াগাছা, বেরিবাঈদ ও ফুলবাগচালা ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মারা যাওয়ায় সেখানেও শূন্য আসনে ভোট গ্রহণ চলছে।

মধুপুরে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ২৫২ জন।

টাঙ্গাইল সদরের তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯জন প্রার্থী রয়েছেন।

বিষয়:ইউনিয়ন পরিষদ নির্বাচন টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…