ফুটবল

ইউনাইটেডের বর্ষসেরা রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় রোনালদো গোল করে উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রথম মৌসুমেই ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের সাবেক ম্যানেজার ম্যাট বাজবির স্মরণে দেওয়া পুরস্কারটি এর আগেও তিনবার জিতেছেন পর্তুগিজ মহাতারকা।

১৯৮৮ সাল থেকে প্রতিবছর সমর্থকদের ভোটের ভিত্তিতে ক্লাবটির সেরা খেলোয়াড়কে ‘ম্যাট বাজবি’ প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত করে আসছে ইউনাইটেড।

রোনালদোর সমান চারবার এ পুরস্কার জিতেছেন ম্যানইউয়ের বর্তমান গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে মোট ৩৯টি ম্যাচ খেলেছেন রোনালদো। তাতে ২৪টি গোল করে এ বছরে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৬ গোল। বাকি ১৮টি গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে।

তবে রোনালদো আলো ছড়ালেও চলতি মৌসুমটা তেমন ভালো কাটেনি তার দলের। ষষ্ঠ অবস্থানে থেকে লিগ শেষ করায় পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হয়নি রেড ডেভিলদের।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…