ঈদের চতুর্থ দিন দুপুর ২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত টেলিফিল্ম ‘বুক ভরা ভালোবাসা’। একই দিনে টেলিফিল্মটি প্রকাশ পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।
টেলিফিল্মটি প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ইউটিউবে প্রকাশ পাওয়ার মাত্র একদিনের মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে ৬২হাজার।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও তৌসিফ মাহবুব।







