বিনোদন

ইউটিউবে ক্ষুদে গানরাজ পুষ্পিতার গান ভিডিও

বাংলাদেশি নারী পুষ্পিতা হাসি মুখে outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্পিতা নামে এক নারী হাসিমুখে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, সবুজ গাছপালা পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বসন্তের শুরুতেই মুক্তি পেল চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতার নতুন গান ভিডিও। আর এই গানটিও বসন্ত নিয়েই। গানটির শিরোনাম ‘বসন্ত কাছে এলো’।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুষ্পিতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পুষ্পিতা অফিশিয়াল’-এ প্রকাশ পেয়েছে গান ভিডিওটি। সেই থেকেই প্রশংসাও পাচ্ছেন বলে জানালেন এই শিল্পী।

গানের কথা লিখেছেন তারেক আনন্দ, সুর ও কম্পোজ করেছেন সজীব দাস। গানটির ভিডিও পরিকল্পনা ও পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন।

গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা জানালেন, গানটির কথা, সুর ও কম্পোজিশন আমার মন ছুঁয়ে গেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। অনেকেই ব্যক্তিগতভাবে গানটি নিয়ে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। সামনে নিয়মিত আমার চ্যানেল থেকে গান প্রকাশ করবো।

বিষয়:ইজাজ খান স্বপন ক্ষুদে গানরাজ গান ভিডিও পুষ্পিতা বসন্ত মিউজিক ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…