চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে এক হলো কান-টরেন্টো-ভেনিস চলচ্চিত্র উৎসব, বিনামূল্যে দেখা যাবে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

কান, নিউ ইয়র্ক, টরেন্টো, ভেনিস সহ বিশ্বের ২০টির বেশি চলচ্চিত্র উৎসবের সমন্বয়ে ইউটিউবে আয়োজন করা হয়েছে ১০ দিন ব্যাপী একটি চলচ্চিত্র উৎসবের। উৎসবে বিনামূল্যে দেখা যাবে সারা বিশ্বের নির্মাতাদের সিনেমা, শর্টফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক কমেডি এবং আলাপচারিতা। ‘উই আর ওয়ান: অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ শিরোনামের এই আয়োজন থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে।

‘উই আর ওয়ান: অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হবে ২৯ মে। চলবে ৭ জুন পর্যন্ত। ইউটিউব এবং ট্রিবেকা এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হবে।

করোনাভাইরাসের জন্য তহবিল যোগার করতে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এক হয়েছেন। ভিডিও পেজগুলোর সাইডবারে দর্শকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডোনেট করার জন্য অনুরোধ করা হবে।

এই ফেস্টিভালে অংশ নিচ্ছে অ্যানেসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল, গুয়াদালাজারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস ম্যাকাও, জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, কারলোবি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লোকার্নো ফিল্ম ফেস্টিভাল, মারাকেচ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল, সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সারাজেভো ফিল্ম ফেস্টিভ্যাল, সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, সিডনি ফিল্ম ফেস্টিভাল, টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবকান ফিল্ম ফেস্টিভ্যালভেনিস ফিল্ম ফেস্টিভ্যাললিড বিনোদনসিডনি ফিল্ম ফেস্টিভাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার, ‘আত্মহত্যা’ বলে চালানোর অভিযোগ

পরবর্তী

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
প্রধানমন্ত্রী

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

করোনাভাইরাস

করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে এসএএফের উদ্যোগ

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT