বাংলাদেশ

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি মোবাইল ও ক্যামেরা ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে ফিরেছেন। দুপুর সোয়া ১২টা দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ নাবিককে নিয়ে টার্কিশ এয়ারের ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে গতকাল বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে রোমানিয়ায় নেওয়া হয়।

তুরস্ক থেকে ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন গিয়েছিল বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। দেশটির অলিভিয়া বন্দর থেকে পণ্য নিয়ে ইটালিতে যাওয়ার কথা থাকলেও রাশিয়ার হামলায় সব অনিশ্চিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্দর এলাকা ছাড়ার সুযোগ না থাকায় এক সপ্তাহ ধরে একই জলসীমায় ভাসছিল জাহাজটি।

বিষয়:বাংলার সমৃদ্ধি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…