বাংলাদেশ

ইউক্রেনের প্রেসিডেন্ট এর মত যুদ্ধের মাঠে থাকার আহ্বান সিইসির

বাংলাদেশের একজন নেতা প্রেস ব্রিফিংয়ে speaking. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের একজন নেতা প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে যুদ্ধের মাঠে আছেন দেশের রাজনৈতিক দলগুলোকে সেভাবে ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার নির্বাচন কমিশন থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোকে অহংকার পরিত্যাগ করে মিলেমিশে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন আলোচনার মাধ্যমেই সব দূরত্ব দূর করা সম্ভব। তাই সুন্দর একটা নির্বাচন উপহার দিতে কোনো এক রাজনৈতিক পক্ষকে অহংকার ত্যাগ করে আলোচনা করতে হবে।

তিনি জানান, সততা আর নিষ্ঠা নিয়ে নতুন ইসি দায়িত্ব পালন করবে নতুন সিইসি। সবাই সাংবিধানিক শপথ রক্ষা করে দায়িত্ব পালন করবে।

কাজী হাবিবুল বলেন, নির্বাচনও যুদ্ধের মতোই, নির্বাচন কে সুষ্ঠ করতে রাজনৈতিক দলগুলোর সঠিক দায়িত্ব পালন করতে বলেছেন তিনি। রাজনৈতিক দলগুলোকে মাঠ ছেড়ে না পালানোর অনুরোধও জানান তিনি।

তিনি বলেন, আমরা সুশাসনের দিকে এগিয়ে যাব নির্বাচনের মাধ্যমে। তার জন্য মিডিয়াকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের জন্য আগামী প্রজন্মের জন্য একটা দেশ, গণতন্ত্র এবং সরকার ব্যবস্থা রেখে যেতে মিডিয়া এবং নির্বাচন কমিশন একসাথে কাজ করে যাবে।

রাতের ভোট এবং দিনের ভোটের এপিসোডে নির্বাচন কমিশন যাবে না বলে জানান সিইসি।

প্রয়োজনে বিএনপিকে চায়ের দাওয়াত দেওয়া হবে জানিয়ে সিইসি বলেন, আমাদের ক্ষমতা অসীম না। সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। তবে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করতে হবে।

প্রথম দিনের কাজের বিষয়ে সিইসি বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সবার সঙ্গে পরিচিত হয়েছি। আমার সবাই নতুন, আমরা নির্বাচন কমিশন নিয়ে সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে। এজন্য কমিশনের সবার সঙ্গে বসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব।

বিষয়:নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আউয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…