চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পক্ষ নিয়ে চাকরি হারালেন মস্কো কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ান সেনারা। চলমান সংকটে নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও ফেলেছে বড় প্রভাব। রাশানদের আগ্রাসনের কথা বলে এবার চাকরিচ্যুত হলেন রুশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব লোকোমোটিভ মস্কোর কোচ মার্কাস গিসডল।

রাশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা ক্লাবটির দাবি, জার্মান কোচ গিসডলকে প্রধান কোচের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে ক্লাবটি। অন্যদিকে, মানবতা এবং ইউক্রেনের জনগণের সমর্থন করতে চাকরি ছেড়েছেন বলে পৃথক অবস্থান জানিয়েছেন সাবেক জার্মান ফুটবলার।

গতবছর অক্টোবরে মস্কোভিত্তিক ক্লাবটির কোচের দায়িত্বে আসেন গিসডল। ৫২বর্ষী কোচ দলটির হয়ে ১২ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইউক্রেনে চলমান সংকটে প্রেক্ষিতে পদত্যাগ করেছেন।

জার্মান মিডিয়াকে গিসডল বলেছেন, ‘ফুটবলে কোচিং করানো বিশ্বের অন্যতম কাজ। কিন্তু আমি সেই কাজটিই এমন একটি দেশে করতে পারি না, যার নেতা ইউরোপের মাঝের অন্য দেশের উপর আক্রমণ করছে। এটি আমার মূল্যবোধের সঙ্গে যায় না। তাই অবিলম্বে লোকোমোটিভ মস্কোর কোচের পদ থেকে পদত্যাগ করেছি।’

মস্কোভিত্তিক ক্লাব লোকোমোটিভ মস্কো তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির দায়িত্ব ছাড়েননি বরং গিসডলকে চাকরিচ্যুত করেছে ক্লাবটি। সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানিয়েছে, লোকোমোটিভের প্রধান কোচের দায়িত্ব থেকে মার্কাস গিসডলকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবটির অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন মারভিন কুম্ফার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনজার্মানযুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT